বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বহুব্রীহি’ নাটকের মিস্ মিলি এখন কোথায়? কেমন কাটছে জীবন এমিলিয়ানোকে ফিরিয়ে একাদশে ৪-৫ পরিবর্তনের ঘোষণা আর্জেন্টিনা কোচের সাফ আয়োজনে তৃপ্তি, মাঠের খেলায় বাংলাদেশের প্রাপ্তি কী সালমান-শাবনূর জুটি কেন আজও দর্শকপ্রিয়? জাভির নেদারল্যান্ডসকে ৫ গোলে উড়িয়ে দিল ক্লপের জার্মানি হাতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন হাসান ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে অস্ট্রিয়া যাচ্ছে বাংলাদেশ দল জন্মদিনে ‘লিম্বো’ সিনেমার প্রথম লুকে রাজ শেষ দিনে হারের শঙ্কা নিয়েই নামতে হবে বাংলাদেশকে নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন নিয়ন্ত্রণে ১৬ বিজিবির সাফল্য, জব্দ ১৩ কোটি টাকার মালামাল

রাজবাড়ীতে পত্রিকা বিক্রেতাদের মাঝে নগদ অর্থ বিতরণ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৪৫:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮
  • / 1681

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে রোববার সন্ধ্যায় পত্রিকা বিক্রেতাদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। স্থানীয় একটি দৈনিক পত্রিকা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে জেলার ২০ জন পত্রিকা বিক্রেতাকে নগদ এক হাজার টাকা করে প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার। অন্যদের মাঝে বক্তব্য রাখেন রাজবাড়ী জর্জ কোর্টের পিপি অ্যড. উজির আলী শেখ, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি অ্যড. খান মো. জহুরুল হক, সহকারী অধ্যাপক শামীমা আক্তার মুনমুন, সাংবাদিক এজাজ আহমেদ, প্রবীন পত্রিকা বিক্রেতা মো. আবদুল কুদ্দুস প্রমুখ।
প্রধান অতিথি ফকীর আবদুল জব্বার বলেন, আমি ছাত্র জীবনে পত্রিকার ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম। পত্রিকার ব্যবসা একটি মহৎ পেশা। আমি এই পেশার সাথে জড়িতদের সম্মান করি। এদের মাধ্যমে আমরা দেশ বিদেশের খবরাখবর জানতে পারি। দেশকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, দেশের উন্নয়নের প্রচারের ক্ষেত্রে পত্রিকা বিক্রেতার উল্লেখ্যযোগ্য ভূমিকা রয়েছে। এই পেশা অত্যন্ত সম্মানজনক পেশা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে পত্রিকা বিক্রেতাদের মাঝে নগদ অর্থ বিতরণ

প্রকাশের সময় : ০৯:৪৫:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮