Dhaka ০৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের পাচারের সম্পদ থেকে রাজস্ব আদায়ের উদ্যোগ আইফোন দিতে রাজি না হওয়ায় অপ্রতীমকে হত্যা, ৩ ঘাতকের স্বীকারোক্তি বদলগাছী হাসপাতালে গাছ কাটার অভিযোগ, নিলাম নিয়ে প্রশ্ন ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার অচিরেই বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে: এস এম জিলানী ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে ৫৭ জেলের কারাদন্ড ॥ ২৭০ কেজি ইলিশ ও ১ লাখ ৯০ হাজার মিটার জাল জব্দ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৫:৪৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮
  • / 666

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে ইলিশ প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে ৫৭ জেলেকে আটক, ২৭০ কেজি ইলিশ জব্দ এবং এক লাখ ৯০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। র‌্যাবÑ৮ ফরিদপুর ক্যাম্প এবং স্থানীয় মৎস্য বিভাগ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃত জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং আর্থিক জরিমানা করা হয়েছে।
র‌্যাবÑ৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রইছউদ্দিন জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কালুখালী উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে মা ইলিশ আহরণ করার সময় ১৭ জেলেকে আটক এবং তাদের কাছ থেকে একশ ৬০ কেজি ইলিশ ও এক লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মজিনুর রহমান জানান, রাজবাড়ী সদর ও পাংশা উপজেলার অভিযানে ৪০ জন আটকসহ ৯০ হাজার মিটার কারেন্ট জাল একশ ১০ কেজি ইলিশ উদ্ধার করা হয়।
জব্দকৃত ইলিশ এতিম খানায় দান এবং জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ৫৭ জেলের কারাদন্ড ॥ ২৭০ কেজি ইলিশ ও ১ লাখ ৯০ হাজার মিটার জাল জব্দ

প্রকাশের সময় : ০৫:৪৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮