Dhaka ১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

রাজবাড়ীতে কৃষক প্রশিক্ষণ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০১৭
  • / 597

স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে নিরাপদ সবজী উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় উপজেলা কৃষি মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলী। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যড. এমএ খালেক, রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক শ্রীনিবাস দেবনাথ প্রমুখ।
বক্তারা বলেন, নিরাপদ সবজি উৎপাদন করতে হলে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করতে হবে। এ প্রশিক্ষণের জ্ঞান অন্যান্য কৃষকদের মাঝে ছড়িয়ে দিয়ে দেশের কৃষিকে আরও সমৃদ্ধশালী করে তুলতে হবে।
পরে প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৬০ জন কৃষক এ প্রশিক্ষণে অংশ নেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে কৃষক প্রশিক্ষণ

প্রকাশের সময় : ০৭:৫২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০১৭