Dhaka ১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এসি বাসে থাকবে কাচ ভাঙার উপকরণ, নন-এসির জানালার রড সরানোর নির্দেশ মে মাসে জ্বালানি তেলের দাম বাড়বে কি না, জানাল মন্ত্রণালয় কালীগঞ্জে রিকশা ও ভ্যান চালকদের মাঝে ছাতা বিতরণ ঢাকার ডিসি এসপি দুজনই প্রথম নারী দর্শক ভোগান্তি কমাতে মিরপুরে বসবে বিশেষ শেড, আসছে সোলার প্যানেলও সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ মহেশপুরে সিরামিকস কারখানার বর্জ্যে বিপন্ন কৃষি রক্ষায় মানববন্ধন দেশে-বিদেশে বসে কুৎসা রটনাকারীদের নিয়ন্ত্রণে আইন মন্ত্রণালয়ের পদক্ষেপ দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতকে তলব

রাজবাড়ীর পাংশায় পুলিশের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী সদস্য নিহত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১১:৫৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৭
  • / 781

স্টাফ রিপোর্টার  ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের নাওড়াবনগ্রাম এলাকায় পুলিশের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’  মোয়াজ্জেম ফকির নামে একজন নিহত হয়েছে। সে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের আব্দুল মাজেদ ফকিরের ছেলে। পুলিশের দাবি সে স্থানীয় চরমপন্থী নেতা। তার বিরুদ্ধে পাংশা থানায় সাতটি হত্যা মামলা ও একটি চাঁদাবাজী মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড  তাজা কার্তুজ এবং দুই রাউন্ড ফায়ার কার্তুজ উদ্ধার করেছে।
পাংশা থানা সুত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে পাংশা থানার পুলিশ তাকে গ্রেফতার করে। তার দেয়া তথ্য মতে শুক্রবার  ভোররাতে উপজেলার সরিষা ইউনিয়নের নাওড়াবনগ্রাম এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানে গেলে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। ওই সময় পুলিশের গাড়ী থেকে পালাতে গিয়ে মোয়াজ্জেম গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে পাংশা হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষণা করে।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোফাজ্জেল হোসেন জানান, মোয়াজ্জেম স্থানীয় চরমপন্থী দলের সদস্য। এব্যাপারে একটি মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীর পাংশায় পুলিশের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী সদস্য নিহত

প্রকাশের সময় : ১১:৫৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৭