‘মৃত্যুপথযাত্রী’ মাঠটিকে বাঁচানোর কি কেউ নেই?

- প্রকাশের সময় : ০৭:৪৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 8

- উঁচু করে দেওয়া প্রাচীর।
- যেখানে উঁকি দিয়ে মাঠই দেখার সুযোগ নেই, সেখানে মাঠে ঢোকার রাস্তা খোঁজার তো প্রশ্নই আসে না।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — উঁচু করে দেওয়া প্রাচীর। টিনের বেড়া দিয়ে এমনভাবে প্রাচীর টেনে দেওয়া হয়েছে যে, ভেতরে কী আছে বা কী হচ্ছে, বাহিরে থেকে সেটা বুঝারই সুযোগ নেই।
মাঠের উত্তাপ ও গুরুত্বপূর্ণ মুহূর্ত
যেখানে উঁকি দিয়ে মাঠই দেখার সুযোগ নেই, সেখানে মাঠে ঢোকার রাস্তা খোঁজার তো প্রশ্নই আসে না। দুরুদুরু বুকে শেষ পর্যন্ত ভূমি (তহশিল) অফিসের মেইন গেইট দিয়ে প্রবেশ করে মাঠে গিয়ে দাঁড়ালাম। ভুল! মাঠ বলার জন্য দুঃখিত। কারণ এখন আর এটা মাঠ নেই। পরিণত হয়েছে জঙ্গলে।
আগে যেখানে উত্তর-দক্ষিণে লম্বা করে ক্রিকেট পিচ বানানো ছিল বা একইভাবে সাজানো হতো ফুটবল খেলার মাঠ, তার পেটের উপর গাছের গুঁড়ি কেটে ফেলে রাখা। যত্রতত্র পড়ে আছে পুরনো টিন। জন্মেছে বড় বড় আগাছা। কোথাও কোথাও কলা ও কচু গাছ।
টেপাখোলার ছেলে হিসেবে মাঠটিকে দেখে বুকের ভেতর হাহাকার করে উঠল। ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি সুপরিচিত এলাকার নাম টেপাখোলা। এটি ফরিদপুর পৌরসভার অন্তর্ভুক্ত একটি অঞ্চল। ফরিদপুরে খেলাপ্রেমী হিসেবে টেপাখোলার ছেলেদের যে বিশেষ পরিচিতি, তা তো এই মাঠের কল্যাণেই। এলাকার বালক, কিশোর, যুবক ছেলেদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ততা এই মাঠকে ঘিরে। সকালে ক্রিকেট দিয়ে শুরু, বিকেলে ফুটবল, সন্ধ্যায় ব্যাডমিন্টন।
কৌশল ও দলগত বিশ্লেষণ
এই মাঠে খেলতে খেলতেই বড় হয়েছি। এখান থেকেই একদিন বাংলাদেশের জার্সি গায়ে চাপানোর স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন বাস্তবায়নের সৌভাগ্যও হয়েছে। এই ছোট্ট এলাকা থেকেই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) পড়ার সৌভাগ্য হয়েছে পাঁচজনের।
এই মাঠ শুধু খেলোয়াড় হওয়ার স্বপ্নই দেখায়নি, টেপাখোলার ছেলেদের সুস্থ ও সুন্দর জীবনের পথও দেখিয়েছে। খেলাধুলার ব্যস্ততা তাদের অলসতা, হতাশা কিংবা বিপথে যাওয়ার নানা ঝুঁকি থেকে দূরে রেখেছে। এই মাঠটি তো টেপাখোলার ছেলেদের সকল প্রকার খারাপ কর্ম থেকে দূরে রাখার ঔষধও। অথচ প্রায় দুই বছর হতে চলল সেই মাঠেই খেলাধুলা বন্ধ।
অথচ ৮ অক্টোবর ২০২৬ তারিখে দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তুলে শিশু-কিশোর ও তরুণদের জন্য সুস্থ, সুন্দর ও ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে কমপক্ষে এক হাজার খেলার মাঠ গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী।
























