রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইয়ামালের পর লা মাসিয়ার নতুন চমক, ১৬ বছর বয়সেই বার্সেলোনার নজরে গাম্বিয়ার কিশোর নওগাঁ সীমান্তে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার এআই ফাঁদ: ভিডিও কলে দেখা মুখটাও নকল নওগাঁ সীমান্তে মানব পাচারের অভিযোগে ভারতীয় নাগরিক আটক মায়ের জন্যও সময় নেই! ফেসবুক স্ক্রল করতে গিয়ে ৭–৮ ঘণ্টা শেষ—আরশের সিদ্ধান্ত আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ককে চায় বার্সেলোনা সার বরাদ্দ বন্ধের প্রতিবাদে রাজবাড়ীতে বিএডিসি ডিলারদের মানববন্ধন হাসিনা আমলের লুটপাটের অর্থে দেশে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী দুই প্রীতি ম্যাচ খেলতে সিঙ্গাপুরে বাংলাদেশের মেয়েরা ৪৬ দিন পর ফিরেই গোল, লাওতারো কি সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন

ইয়ামালের পর লা মাসিয়ার নতুন চমক, ১৬ বছর বয়সেই বার্সেলোনার নজরে গাম্বিয়ার কিশোর

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:৪৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 2
ইয়ামালের পর লা মাসিয়ার নতুন চমক, ১৬ বছর বয়সেই বার্সেলোনার নজরে গাম্বিয়ার কিশোর
📌 এক নজরে মূল তথ্য:

  • দুটি গাছের ডাল পুঁতে বানানো গোলপোস্ট।
  • তুনকারার শৈশবে ছিল না আধুনিক অনুশীলন মাঠ, দামি বুট।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — দুটি গাছের ডাল পুঁতে বানানো গোলপোস্ট। একটা বল। আর খালি পায়ে ছুটতে থাকা কয়েকটা ছেলে। গাম্বিয়ার এক গ্রামের এই দৃশ্য থেকেই শুরু এব্রিমা তুনকারার গল্প। সেই গল্পের সর্বশেষ অধ্যায়ে এসে এখন তাঁকে নিয়ে কথা বলছেন বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক। বয়স মোটে ১৬।গত শনিবার সংবাদ সম্মেলনে এব্রিমার প্রসঙ্গে আসতেই ফ্লিক বলেছেন, ‘আমার কাছে এব্রিমা দারুণ প্রতিভা। গত মৌসুমে আমাদের সঙ্গে অনুশীলনে এটা দেখেছি, এবারের প্রি-সিজনেও। দুর্দান্ত খেলোয়াড়, দুর্দান্ত প্রতিভা। আমি বেশি কিছু বলতে চাই না, তবে আমার মনে হয়, এই ক্লাবে ওর বিশাল ভবিষ্যৎ আছে।’ফ্লিকের মতো কোচের মুখে এ কথার ওজন আছে বৈকি। বার্সেলোনা মূল দলের দরজা এমনি এমনি খোলে না।

মাঠের উত্তাপ ও গুরুত্বপূর্ণ মুহূর্ত

তুনকারার শৈশবে ছিল না আধুনিক অনুশীলন মাঠ, দামি বুট। স্কুলে যেতে হতো কয়েক কিলোমিটার হেঁটে। ৭ বছর বয়সে পরিবারের সঙ্গে গাম্বিয়া ছেড়ে কাতালোনিয়ায় চলে আসে। ১ বছর পর, ৮ বছর বয়সে, প্রথম ক্লাব সেরদানিওলা থেকে যোগ দেয় বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়ায়। তাঁকে ক্লাব ফুটবলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন বাবা আবদুলের এক বন্ধু। তুনকারা তখন বুঝতেই পারেনি, বার্সেলোনায় যাওয়া মানে কী, ‘কী হচ্ছে, কিছুই বুঝিনি।’ ২০২১ সালের গ্রীষ্ম থেকে লা মাসিয়াতেই আছে তুনকারা। পরিবারের কষ্টের কথাও ভোলেনি। স্পেন ফুটবল ফেডারেশনকে (আরএফইএফ) দেওয়া সাক্ষাৎকারে বলেছে, ‘এখানে আসতে পেরে আমি সত্যিই খুশি। বাবা আমাদের ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্য সাধ্যের সবকিছু করেছেন। পুরো পরিবারের এখানে আসতে অনেক কষ্ট করতে হয়েছে।’

তুনকারা অ্যাটাকিং মিডফিল্ডার। নিজের সবচেয়ে বড় শক্তির জায়গা কী প্রশ্নে ফিফাকে বলেছে, ‘আমার সবচেয়ে বড় শক্তি? গতি আর বল নিয়ন্ত্রণ।’ ছোট জায়গায় ডিফেন্ডার কাটিয়ে যেতে পারে, বাঁ পায়ে বল নিয়ে ভিড় ঠেলে এগোতে পারে, সতীর্থদের জন্য সুযোগও বানায়। লামিনে ইয়ামালের সঙ্গে তুলনা উঠছে, যদিও তুনকারা সাধারণত খেলে আরও ভেতরে, নম্বর টেন ভূমিকায়। তার সাবেক যুব কোচ আলবের্ট পুইগ স্পোর্টকে বলেছেন, ‘ওর ওপর সব সময় ভরসা করা যেত, বড় ম্যাচগুলোতে ও ঠিকই আসল কাজটা করে দিত।’

লামিনে ইয়ামালের নাম কেন ‘লামিনে ইয়ামাল’

কৌশল ও দলগত বিশ্লেষণ

ফ্লিক গত মৌসুমে তাকে বার্সেলোনার প্রথম দলের অনুশীলনে ডেকেছিলেন। এবারের প্রি-সিজনে বার্মিংহাম সিটি, উদিনেস ও বাসেলের বিপক্ষে তিনটি প্রীতি ম্যাচ খেলেছে তুনকারা। আতলেতিকো মাদ্রিদ ও আলাভেসের বিপক্ষে লা লিগার সাম্প্রতিক দুটি ম্যাচ অবশ্য বেঞ্চে কাটাতে হয়েছে, প্রতিযোগিতামূলক অভিষেকের অপেক্ষা এখনো ফুরোয়নি।

লা মাসিয়া–রত্নের ব্যাপারে অবস্থান বদল বার্সার

কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে স্পেনের হয়ে গ্রুপ পর্বেই নজর কেড়েছে তুনকারা। চীনের বিপক্ষে ৫-০ গোলের জয়ে একটি গোল করেছে, করিয়েছে আরেকটি। ফিজির বিপক্ষে ১৫-০ গোলের জয়ে বিশ্রামে ছিল। মরক্কোর বিপক্ষে ফিরেই ২-০ গোলের জয়ে করেছে প্রথম গোলটি। তিন ম্যাচে তিন জয়ে গ্রুপ শেষ করে স্পেন উঠেছে শেষ বত্রিশে, যেখানে প্রতিপক্ষ উজবেকিস্তান। কাতারে যাওয়ার আগে ২০২৬ সালের উয়েফা অনূর্ধ্ব-১৭ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে টুর্নামেন্ট–সেরা খেলোয়াড়ের স্বীকৃতি উঠেছিল তুনকারার হাতে।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইয়ামালের পর লা মাসিয়ার নতুন চমক, ১৬ বছর বয়সেই বার্সেলোনার নজরে গাম্বিয়ার কিশোর

প্রকাশের সময় : ০৬:৪৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬