রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

দক্ষিণ আফ্রিকার মাটিতে আবারও কি সেই জয়ের স্বাদ, তাসকিনের চোখে কী দেখছেন

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:১৫:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 6
দক্ষিণ আফ্রিকার মাটিতে আবারও কি সেই জয়ের স্বাদ, তাসকিনের চোখে কী দেখছেন
📌 এক নজরে মূল তথ্য:

  • দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের জন্য সবচেয়ে সুখের ছবিটা খুঁজতে হলে আপনাকে ফিরে যেতে হবে ২০২২ সালের মার্চে।
  • সেই রাতে টিম হোটেলে ফিরে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম সিরিজ জয়ের উৎসব বাংলাদেশ দল করেছিল বারবিকিউ পার্টি করে, বিসিবির ৩ কোটি টাকা পুরস্কার ঘোষণায় যেটিতে আনন্দের মাত্রা বেড়ে গিয়েছিল কয়েক গুণ।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের জন্য সবচেয়ে সুখের ছবিটা খুঁজতে হলে আপনাকে ফিরে যেতে হবে ২০২২ সালের মার্চে। সেঞ্চুরিয়নে কাগিসো রাবাদার বলটা কাট করে পয়েন্ট দিয়ে চার মেরে দিলেন সাকিব আল হাসান। অপরাজিত ৮৭ রান করে ম্যাচটাকে ওই পর্যন্ত নিয়ে আসা যাঁর কৃতিত্বে, নন–স্ট্রাইকিং প্রান্ত থেকে ততক্ষণে সেই তামিম ইকবালও চলে এসেছেন সাকিবের কাছে। জয়ের আনন্দে সাকিবকে জড়িয়ে ধরলেন তামিম। ২৭তম ওভারেই ৯ উইকেটের সহজ জয়। তাতে সবচেয়ে বেশি অবদান যাঁর, সেই তাসকিন অবশ্য তখন মাঠের দৃশ্যপটে নেই। বল হাতে ৩৫ রানে ৫ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১৫৪ রানের মধ্যে আটকে দেওয়ার কাজটা মূলত তাঁর হাত ধরেই। এরপর জয় ছিল সময়ের ব্যাপার। সেই জয় শুধু ম্যাচ জয় নয়, সিরিজ জয়ও। সেবার তিন ওয়ানডের সিরিজে সেঞ্চুরিয়নেই প্রথম ম্যাচ জিতেছিল বাংলাদেশ। জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডে হারার পর শেষ ম্যাচে সেঞ্চুরিয়নে ফিরে আবার জয়, সিরিজ জয় ২–১ ব্যবধানে।

প্রতিদ্বন্দ্বিতার গতিপ্রকৃতি

সেই রাতে টিম হোটেলে ফিরে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম সিরিজ জয়ের উৎসব বাংলাদেশ দল করেছিল বারবিকিউ পার্টি করে, বিসিবির ৩ কোটি টাকা পুরস্কার ঘোষণায় যেটিতে আনন্দের মাত্রা বেড়ে গিয়েছিল কয়েক গুণ।হঠাৎ সাড়ে চার বছরের বেশি সময় আগে ফিরে সুখস্মৃতি হাতড়ানোর কারণটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আগামী পরশু দক্ষিণ আফ্রিকায় আরেকটি ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ দল। টেস্ট সিরিজের দুই ম্যাচেই এবার বাজেভাবে হারায় দলের আত্মবিশ্বাস কিছুটা ঘাটতি থাকা অস্বাভাবিক নয়। কিন্তু খেলাটা যখন সাদা বল আর রঙিন পোশাকের, তখন বাংলাদেশ দলও নিশ্চয়ই ফিরে যেতে চাইবে ২০২২ সালের সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরের স্মৃতিতে। টেস্টের অভিজ্ঞতা সেখানে কখনোই ভালো না হলেও সেবারের ওয়ানডে সিরিজের অর্জন বাংলাদেশের জন্য ফ্রেমে বাঁধাই করে রাখার মতোই।

শেষ ওয়ানডেতে তাসকিন হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ, প্রথম ম্যাচেও নিয়েছিলেন ৩ উইকেট। ম্যান অব দ্য সিরিজও তিনিই। এবারের সিরিজের প্রথম ওয়ানডের আগে ইস্ট লন্ডনে আজ তাসকিনকে মনে করিয়ে দেওয়া হলো সেই সিরিজের কথা। তবে তাসকিন বর্তমানেই থাকতে চেয়ে সিরিজ কাভার করতে যাওয়া সাংবাদিকদের বলেছেন, ‘সবকিছু নির্ভর করছে প্রথম ম্যাচটা কীভাবে শুরু হয় তার ওপর। প্রথম ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। যদি ভালো জয় দিয়ে শুরু হয়ে যায়, তখন আসলে…।’তাসকিনের বাকি কথাটা সবারই বুঝে নিতে পারার কথা। তবে তিনি এ–ও মনে করিয়ে দিয়েছেন, খেলাটা শেষ পর্যন্ত দলীয়, ‘ব্যক্তিগত পারফরম্যান্স তো আছেই, কিন্তু দল হিসেবে ভালো ফল না করলে আসলে কোনো লাভ হয় না। লক্ষ্য থাকবে একটাই, কীভাবে দল জিততে পারে।’ ব্যক্তিগত জায়গা থেকে অবশ্য বলেছেন, ‘জয়ের জন্য আমার যে অবদান রাখা দরকার, সেটা যেন আমি করতে পারি, এটাই মূল লক্ষ্য থাকবে। যেহেতু গতবারের স্মৃতিটা দারুণ…তবে স্মৃতি তো আসলে স্মৃতিই রয়ে যায়। মাঠে নির্দিষ্ট দিনে ভালো ক্রিকেট খেলেই জিততে হবে আসলে।’

ওয়ানডেতে বাংলাদেশের ‘অসুখ’ সারাতে ইয়াসির আলীই কি সমাধান

ম্যাচ পরবর্তী বিশ্লেষণ ও মূল্যায়ন

তাসকিনের বিশ্বাস ওয়ানডেতে বাংলাদেশের বোলিং লাইনআপ অন্তত কাউকে হতাশ করবে না, ‘আশাবাদী, অবশ্যই ভালো (ওয়ানডে সিরিজ) হবে। কারণ, ওয়ানডেতে আমাদের যে মানের বোলিং লাইনআপ আছে, মানে ভালো করেছে অতীতে, এখানেও ভালো করবে আশা করছি। হারলে সবাই মানসিকভাবে একটু হতাশ থাকে। তবে আমার বিশ্বাস, আমরা প্রথম ম্যাচটা ভালোভাবেই শুরু করব ইনশা আল্লাহ।’অনুশীলনের অভিজ্ঞতা থেকে তাসকিন কিছুটা ধারণা দিয়েছেন ইস্ট লন্ডনের বাফেলো পার্কের উইকেট সম্পর্কেও, ‘আমরা আজকে যেখানে নেট করছিলাম, এখানে বল একটু গ্রিপ করছিল বেশি। সবার কাটারই অনেক ধরছিল।’ পরে অবশ্য বলেছেন, ‘মাঠে (খেলায়) এমন না-ও হতে পারে। মাঠে যদি স্লো হয়, তাহলে উইকেট অনুযায়ীই বোলিং করতে হবে। পিচে যেটা চায়, সেটাই।’

দক্ষিণ আফ্রিকার উইকেট মানেই পেস মুভমেন্ট, এটাই ধারণা সবার। তবে তাসকিন বলেছেন, ‘এখন তো এখানে গ্রীষ্মকাল আসছে, এ জন্য হয়তো উইকেট একটু ফ্ল্যাট হচ্ছে। তবে ম্যাচের দিন মাঠে নামার পরই আসলে বোঝা যাবে উইকেটের আচরণটা কী রকম হয়।’বুঝতেই পারছেন, সাড়ে চার বছর আগের সুখস্মৃতি ভুলে না গেলেও তাসকিন সেটাকেই আঁকড়ে থাকতে চাইছেন না। তাঁর দৃষ্টি পুরোই সামনের দিকে।

দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াই

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দক্ষিণ আফ্রিকার মাটিতে আবারও কি সেই জয়ের স্বাদ, তাসকিনের চোখে কী দেখছেন

প্রকাশের সময় : ০৭:১৫:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬