রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইয়ামালের পর লা মাসিয়ার নতুন চমক, ১৬ বছর বয়সেই বার্সেলোনার নজরে গাম্বিয়ার কিশোর নওগাঁ সীমান্তে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার এআই ফাঁদ: ভিডিও কলে দেখা মুখটাও নকল নওগাঁ সীমান্তে মানব পাচারের অভিযোগে ভারতীয় নাগরিক আটক মায়ের জন্যও সময় নেই! ফেসবুক স্ক্রল করতে গিয়ে ৭–৮ ঘণ্টা শেষ—আরশের সিদ্ধান্ত আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ককে চায় বার্সেলোনা সার বরাদ্দ বন্ধের প্রতিবাদে রাজবাড়ীতে বিএডিসি ডিলারদের মানববন্ধন হাসিনা আমলের লুটপাটের অর্থে দেশে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী দুই প্রীতি ম্যাচ খেলতে সিঙ্গাপুরে বাংলাদেশের মেয়েরা ৪৬ দিন পর ফিরেই গোল, লাওতারো কি সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন

নওগাঁ সীমান্তে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৬:৩১:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 14

নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে ১৬ বিজিবি। রবিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে পূর্ণভবা নদীর চর এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ১৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসির নির্দেশনায় এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আদাতলা বিওপির একটি টহল দল অভিযান চালায়। নায়েব সুবেদার মো. মজনু মিয়ার নেতৃত্বে টহল দলটি সীমান্তের প্রধান পিলার ২৪২/২২-আর থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ণভবা নদীর চর এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল।

এ সময় ভারত থেকে আসা চোরাকারবারিদের ধাওয়া করলে তারা দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের সিজার মূল্য আট হাজার টাকা।

বিজিবি জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য সাপাহার থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁ সীমান্তে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার

প্রকাশের সময় : ০৬:৩১:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬