রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইয়ামালের পর লা মাসিয়ার নতুন চমক, ১৬ বছর বয়সেই বার্সেলোনার নজরে গাম্বিয়ার কিশোর নওগাঁ সীমান্তে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার এআই ফাঁদ: ভিডিও কলে দেখা মুখটাও নকল নওগাঁ সীমান্তে মানব পাচারের অভিযোগে ভারতীয় নাগরিক আটক মায়ের জন্যও সময় নেই! ফেসবুক স্ক্রল করতে গিয়ে ৭–৮ ঘণ্টা শেষ—আরশের সিদ্ধান্ত আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ককে চায় বার্সেলোনা সার বরাদ্দ বন্ধের প্রতিবাদে রাজবাড়ীতে বিএডিসি ডিলারদের মানববন্ধন হাসিনা আমলের লুটপাটের অর্থে দেশে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী দুই প্রীতি ম্যাচ খেলতে সিঙ্গাপুরে বাংলাদেশের মেয়েরা ৪৬ দিন পর ফিরেই গোল, লাওতারো কি সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন

নওগাঁ সীমান্তে মানব পাচারের অভিযোগে ভারতীয় নাগরিক আটক

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৬:২৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 11

নওগাঁর পোরশা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মানব পাচারের উদ্দেশ্যে আসার কথা স্বীকার করেছেন আটক এক ভারতীয় নাগরিক। রবিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার দিয়ারাপাড়া এলাকা থেকে তাঁকে আটক করে ১৬ বিজিবির একটি টহল দল।

বিজিবি সূত্রে জানা যায়, ১৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসির নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে নীতপুর বিওপির একটি টহল দল অভিযান চালায়। রবিবার বেলা ১১টা ৪০ মিনিটে টহল কমান্ডার সুবেদার মো. আব্দুল মান্নানের নেতৃত্বে দলটি সীমান্ত পিলার ২৩০/১৬-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিয়ারাপাড়া এলাকা থেকে মতিলাল (৩৫) নামের ওই ভারতীয় নাগরিককে আটক করে।

আটক মতিলাল ভারতের মালদহ জেলার হবিবপুর থানার মানিকুড়া পোস্টের কাঁঠালবানপুর গ্রামের নাইকি মুর্মুর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মানব পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের কথা জানান।

বিজিবি জানায়, আটক ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী, মো. রাসেল নামের এক বাংলাদেশি নাগরিকও মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত বলে জানা গেছে। তাঁর পরিচয় ও ঠিকানা শনাক্ত এবং আটকের জন্য অনুসন্ধান ও প্রয়োজনীয় কার্যক্রম চলছে। আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁ সীমান্তে মানব পাচারের অভিযোগে ভারতীয় নাগরিক আটক

প্রকাশের সময় : ০৬:২৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬