আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ককে চায় বার্সেলোনা

- প্রকাশের সময় : ০৬:১৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 9

- কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে নজর কাড়ছেন আর্জেন্টিনার অধিনায়ক সিমোন এসকোবার।
- স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, কাতারে চলমান অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে নতুন প্রতিভা খুঁজছে বার্সেলোনা।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে নজর কাড়ছেন আর্জেন্টিনার অধিনায়ক সিমোন এসকোবার। বয়স মাত্র ১৭ বছরে খেলছেন আর্জেন্টিনার শীর্ষ লিগেও। এমনকি লিওনেল স্কালোনির অধীনে জাতীয় দলের অনুশীলনেও অংশ নিয়েছেন। এবার এই তরুণ লেফট ব্যাককে নিয়ে আগ্রহ দেখাচ্ছে ইউরোপের বড় ক্লাবগুলো। ইংল্যান্ডের চেলসি ও ব্রাইটনের পাশাপাশি তাকে দলে নেওয়ার দৌড়ে রয়েছে বার্সেলোনাও।
খেলার মোড় ঘোরানো মুহূর্তসমূহ
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, কাতারে চলমান অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে নতুন প্রতিভা খুঁজছে বার্সেলোনা। সেই তালিকায় জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক এসকোবার। ইংল্যান্ডের সংবাদমাধ্যম টিমটকের বরাতে জানা গেছে, এই তরুণের পারফরম্যান্স নিয়মিত পর্যবেক্ষণ করছে কাতালান ক্লাবটি।
বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছেন এসকোবার। এর মধ্যে একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও একটি। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি নেতৃত্বগুণেও নজর কেড়েছেন তিনি।
মূলত রক্ষণভাগের বাঁ প্রান্তে খেলেন এসকোবার। তবে প্রয়োজনে উইংব্যাক কিংবা লেফট উইংয়েও খেলতে পারেন। গতির সঙ্গে বলের নিয়ন্ত্রণ, আক্রমণে উঠে আসার দক্ষতা এবং রক্ষণ সামলানোর সামর্থ্য তাকে অন্য অনেক তরুণ ডিফেন্ডারের চেয়ে আলাদা করেছে।
খেলোয়াড়দের পারফরম্যান্স ও পরিসংখ্যান
এসকোবারের প্রতিভা অবশ্য নতুন করে আলোচনায় আসেনি। আর্জেন্টিনার ক্লাব ভেলেস সার্সফিল্ডের যুব একাডেমি থেকেই উঠে এসেছেন তিনি। বয়সভিত্তিক দলে ভালো পারফরম্যান্সের পর জায়গা পেয়েছেন ক্লাবটির মূল দলেও।
এত অল্প বয়সেই ভেলেসের প্রথম দলের হয়ে ১৫টি ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে তার। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির নজরেও পড়েছেন এই ডিফেন্ডার। জাতীয় দলের অনুশীলনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। এসব কারণেই এসকোবারকে ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে দেখছে ইউরোপের কয়েকটি ক্লাব।
তবে তাকে দলে নেওয়ার ক্ষেত্রে বার্সেলোনাকে প্রতিযোগিতার মুখে পড়তে হবে। ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ক্লাব চেলসি ও ব্রাইটনও দীর্ঘদিন ধরে এই তরুণের ওপর নজর রাখছে। বিশেষ করে বিশ্বকাপে তার ভালো পারফরম্যান্সের পর আগ্রহ আরও বেড়েছে বলে জানিয়েছে ইংলিশ সংবাদমাধ্যমটি।






















