শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

আবারও পেছাল এসএ গেমস, নতুন সূচি আগামী সেপ্টেম্বরে

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:০০:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 6
আবারও পেছাল এসএ গেমস, নতুন সূচি আগামী সেপ্টেম্বরে
📌 এক নজরে মূল তথ্য:

  • অপেক্ষা যেন শেষই হচ্ছে না দক্ষিণ এশিয়ার ক্রীড়াবিদদের।
  • শুক্রবার পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন (পিওএ) এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৭ সালের ১৮ থেকে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ১৪তম এসএ গেমস।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — অপেক্ষা যেন শেষই হচ্ছে না দক্ষিণ এশিয়ার ক্রীড়াবিদদের। ২০১৯ সালে নেপালের কাঠমান্ডুতে হয়েছিল সর্বশেষ দক্ষিণ এশিয়ান (এসএ) গেমস। এরপর কেটে গেছে সাত বছর, কিন্তু আর মাঠে গড়ায়নি এই অঞ্চলের সবচেয়ে বড় বহুজাতিক ক্রীড়া প্রতিযোগিতা। বারবার সূচি পরিবর্তনের পর আগামী বছরের এপ্রিলে ১৪তম আসর আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল পাকিস্তান। কিন্তু সেই পরিকল্পনাও ভেস্তে গেল। আরও পাঁচ মাস পিছিয়ে প্রতিযোগিতাটি আগামী সেপ্টেম্বরে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খেলার মোড় ঘোরানো মুহূর্তসমূহ

শুক্রবার পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন (পিওএ) এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৭ সালের ১৮ থেকে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ১৪তম এসএ গেমস। দক্ষিণ এশিয়ার অংশগ্রহণকারী দেশগুলোর জাতীয় অলিম্পিক কমিটির সঙ্গে আলোচনা ও সম্মতির ভিত্তিতে নতুন সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।

এর আগে আগামী ৩ থেকে ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারে প্রতিযোগিতাটি আয়োজনের কথা ছিল। কিন্তু একই সময়ে আরেকটি আন্তর্জাতিক প্রতিযোগিতার সূচি পরিবর্তিত হওয়ায় এসএ গেমসের সময়ও বদলাতে হয়েছে।

মূলত ষষ্ঠ এশিয়ান ইনডোর অ্যান্ড মার্শাল আর্টস গেমসের কারণে নতুন করে এই জটিলতা তৈরি হয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে আগামী ২৮ মার্চ থেকে ৮ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটি। ফলে দুটি আসরের সূচি প্রায় একই সময়ে পড়ে যাওয়ায় বিপাকে পড়েন আয়োজকেরা।

খেলোয়াড়দের পারফরম্যান্স ও পরিসংখ্যান

এ অবস্থায় ক্রীড়াবিদরা যাতে দুটি প্রতিযোগিতাতেই অংশ নেওয়ার সুযোগ পান, সেটি বিবেচনা করে এসএ গেমস পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিওএর মহাসচিব মুহাম্মদ খালিদ মাহমুদ জানিয়েছেন, ক্রীড়াবিদদের স্বার্থ ও অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করাই নতুন সময়সূচি নির্ধারণের মূল লক্ষ্য।

তবে এসএ গেমসের সূচি পরিবর্তনের ঘটনা এবারই প্রথম নয়। ১৪তম আসরটি মূলত ২০২৩ সালে হওয়ার কথা ছিল। কিন্তু আয়োজক দেশ পাকিস্তানের প্রস্তুতি, সাংগঠনিক জটিলতা ও বিভিন্ন কারণে নির্ধারিত সময়ে প্রতিযোগিতাটি আয়োজন করা সম্ভব হয়নি। এরপর একাধিকবার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। কখনো মার্চ, কখনো এপ্রিল, নতুন নতুন তারিখ নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত আয়োজনের নিশ্চয়তা পাওয়া যায়নি।

সর্বশেষ ২০১৯ সালে নেপালে অনুষ্ঠিত হয়েছিল ১৩তম এসএ গেমস। সাধারণত দুই বছর পরপর এই প্রতিযোগিতা হওয়ার কথা থাকলেও এবারের বিরতি অস্বাভাবিক দীর্ঘ হয়ে গেছে।আগামী সেপ্টেম্বরে পাকিস্তানে ১৪তম আসর আয়োজন করা সম্ভব হলে আট বছর পর আবারও মাঠে গড়াবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই ক্রীড়া আসর।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আবারও পেছাল এসএ গেমস, নতুন সূচি আগামী সেপ্টেম্বরে

প্রকাশের সময় : ০৪:০০:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬