শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশের সেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান না বৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবে ৮৭ হাজার কোটি টাকার মালিক! অভিনেতা থেকে প্রযুক্তি–দুনিয়ার ধনকুবের মেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজন হুট করেই আলোচনায়, কে এই পূর্ণিমা মাতিয়া বানু শুকু: স্মৃতি, শিল্প ও ভালোবাসার এক অসমাপ্ত উপাখ্যান বকা দিয়েছিলেন কোচ, এক সপ্তাহ কথা বলেননি বাবর আজম শাহাদাতের সেঞ্চুরি ম্লান করে ফাইনালে পাকিস্তান তিন বিশ্বকাপ খেলা নাকাতা এখন অন্য এক নেশায় বুঁদ

৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৩০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 2
৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশের
📌 এক নজরে মূল তথ্য:

  • ওয়ানডেতে বাংলাদেশ কেমন খেলছে।
  • ঘরের বাইরে গেলেই স্পষ্ট হয়ে গেছে ওয়ানডেতে বাংলাদেশের রুগ্ণ ছবি।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — ওয়ানডেতে বাংলাদেশ কেমন খেলছে? মাঝে চার টেস্টের ডামাডোলে অনেকের স্মৃতিতে তা একটু ধূসরই হয়ে যাওয়ার কথা। তাঁদের জন্য মনে করানো, এই সংস্করণে অবস্থা এতটাই খারাপ যে গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারের পর মেহেদী হাসান মিরাজকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিল বিসিবি।এতেও যে সমস্যার সমাধান করা গেছে, তা নয়। গত মাসে ত্রিদেশীয় সিরিজে দুই ম্যাচে আফগানিস্তান ও জিম্বাবুয়ের কাছেও বাজেভাবে হেরেছে বাংলাদেশ। আগামী মঙ্গলবার শুরু দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে ছয়টি পরিবর্তন আসার কারণও হয়তো সেটিই।তবে এটাও ঠিক যে গত বছর ঘরের মাঠে টানা চার সিরিজ জিতেছিল বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে গিয়ে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করে ফেলাটাও সে সময়েই। কিন্তু ঘরের মাঠের উইকেট আর দুর্বল প্রতিপক্ষই বেশির ভাগ সময়ই ওসব সিরিজে বাঁচিয়ে দিয়েছে বাংলাদেশকে; কখনো কখনো আবার এককভাবে ত্রাতা হয়ে গেছেন নাহিদ রানার মতো কেউ।

প্রতিদ্বন্দ্বিতার গতিপ্রকৃতি

ঘরের বাইরে গেলেই স্পষ্ট হয়ে গেছে ওয়ানডেতে বাংলাদেশের রুগ্ণ ছবি। বিদেশের মাটিতে সর্বশেষ ১২ ম্যাচে মাত্র দুটি জয়ই যেটির প্রমাণ।

বোলিংটা এখন যেকোনো সংস্করণেই বাংলাদেশের শক্তি। বাকি দুই সংস্করণের মতো ওয়ানডেতেও বাংলাদেশকে ভোগাচ্ছে আসলে ব্যাটিং। সর্বশেষ পাঁচ ম্যাচের কোনোটিতেই আড়াই শ পেরোনো হয়নি। এখনকার সময়ের ওয়ানডেতে এই একটা পরিসংখ্যান দেখলেই অসহায়ত্বটা বুঝতে পারার কথা। কিন্তু বাংলাদেশের দুশ্চিন্তা শুধু এটুকুতেই শেষ নয়—এই পাঁচ ইনিংসের চারটিতেই অলআউট হয়ে যাওয়ায় ৫০ ওভার খেলা হয়নি।আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। তিন ম্যাচের এই সিরিজটা তাই ওই টুর্নামেন্টের প্রস্তুতির মঞ্চও হওয়ার কথা ছিল। অথচ এমন সিরিজে বাংলাদেশকে আসলে এখন ৫০ ওভার ব্যাট করার সমাধান তো খুঁজতে হবেই; সঙ্গে খুঁজে নিতে হবে দলের ভবিষ্যতের পথরেখাও।

একটা স্বস্তি যদিও আছে—চোটের কারণে সর্বশেষ দুই সিরিজে খেলতে না পারা অধিনায়ক লিটন দাস এই সিরিজে ফিরছেন। ওপেনিং থেকে মিডল অর্ডারে নেমে আসার পর এক বছর ধরে বড় ইনিংস খেলতে না পারলেও দলের ভরসা হওয়ার আভাস ছিল তাঁর ব্যাটে। সর্বশেষ চার ইনিংসের দুটিতে ফিফটি পাওয়া লিটনের কাছে তাই এই সিরিজেও বড় কিছুর প্রত্যাশা থাকবে।লিটন না হয় মিডল অর্ডারে ভরসা জোগাবেন, কিন্তু বাংলাদেশের ব্যাটিংয়ের সমস্যাটা তো আর শুধু এতটুকুতেই আটকে নেই। সর্বশেষ ১০ ইনিংসে কেবল একবার পঞ্চাশ পেরোতে পারা ওপেনিং জুটিও যেমন বড় মাথাব্যথার কারণ। গত সিরিজের তিন ওপেনারের দুজনকে এবার তাই দলেই রাখা হয়নি।

ম্যাচ পরবর্তী বিশ্লেষণ ও মূল্যায়ন

সর্বশেষ ইনিংসে ৬ নম্বরে নেমে ফিফটি পাওয়া পারভেজ হোসেনের সঙ্গে এবার ওপেনিংয়ের বিবেচনায় দলে ঢুকেছেন মোহাম্মদ নাঈম। তানজিদ হাসানের সঙ্গে তাঁদের কারোরই জুটি বাঁধার কথা। সেই সিদ্ধান্ত কতটা যৌক্তিক, এমন প্রশ্ন ওঠার পর প্রধান নির্বাচক দাবি করেছেন, এটা একটা ‘এক্সপেরিমেন্ট’।

সেই ‘এক্সপেরিমেন্ট’ ব্যর্থ হলে কী হবে, তা অবশ্য জানা নেই নির্বাচকদেরও। আপাতত তাঁদের তাই শুধুই আশায় বসতি—আস্থার প্রতিদান দেবেন তানজিদ, পারভেজ ও নাঈম।সেই কাজটা কত কঠিন, সেটি টেস্ট সিরিজেই টের পেয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। সাদা পোশাকের ওই সিরিজে দক্ষিণ আফ্রিকার বোলারদের গতি আর বাউন্সের চ্যালেঞ্জে হাবুডুবু খাওয়ার স্মৃতি তো এখনো তরতাজাই। সেই দুঃস্মৃতি হয়তো তাড়া করবে ওয়ানডে সিরিজেও। টেস্ট সিরিজের ১০ ক্রিকেটার তো আছেন ওয়ানডে দলেও।অতীতের কথা বললে সুখস্মৃতিও কি নেই? এই দক্ষিণ আফ্রিকাতেই তো ওয়ানডেতে বাংলাদেশের সেরা সাফল্যগুলোর একটি। ২০২২ সালে সিরিজ জয়। দুই দলের মধ্যে সর্বশেষ ওয়ানডে সিরিজও সেটিই। লিটন তাই দলকে বলতেই পারেন, দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজের ট্রফিটা তো এখনো আমাদের কাছেই।এবার তেমন কিছু যদি না–ও হয়, অন্তত ভালো কিছুর প্রত্যাশা তো থাকবেই। কতটা ভালো? ওয়ানডেতে বাংলাদেশের এখন যে অবস্থা, ‘ভালোর’ মানদণ্ড ঠিক করাটাও আসলে কঠিন কাজ।

ব্যাট হাতে যাঁরা বোলারদের সবচেয়ে প্রিয়, তালিকায় দুই বাংলাদেশি

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশের

প্রকাশের সময় : ০৯:৩০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬