শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আবার মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্বে রোহিত শর্মা মৃত্যুর আগপর্যন্ত যে যার মতো অস্বীকার করে যাবে: অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে বেন স্টোকস জীবন বাঁচাতে সমন্বিত অগ্নিনিরাপত্তার বিকল্প নেই: রাজউক চেয়ারম্যান বুমরাহর বোলিংয়ে সেই চেনা ধার দেখা যায়নি: গাভাস্কার ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি, সবার কাছে দোয়া চাইলেন নাহিদ রানা বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পৌঁছালেন ১০৩ বাংলাদেশি ব্রাজিলে ২৩ বছর বয়সী তরুণীর সঙ্গে নয়্যার, স্ত্রীর রহস্যময় পোস্ট ৩৩টি আলাদা ভেন্যুতে টেস্ট, শচীনকে ছাড়িয়ে গেলেন জয়সওয়াল জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে নতুন নির্দেশনা চ্যাটবট কেন সব সময় ‘হ্যাঁ’ বলে—তোষামোদের ফাঁদ?

আবার মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্বে রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:৪৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 2
আবার মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্বে রোহিত শর্মা
📌 এক নজরে মূল তথ্য:

  • হার্দিক পান্ডিয়ার হাতে নেতৃত্ব হারানোর তিন বছর পর আবারও মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে ফিরেছেন রোহিত শর্মা।
  • গত সপ্তাহে ক্রিকেটার ধরে রাখার (রিটেনশন) সময়সীমা শেষ হওয়ার আগে পাঞ্জাব কিংসের সঙ্গে খেলোয়াড় অদল-বদল করে মুম্বাই।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — হার্দিক পান্ডিয়ার হাতে নেতৃত্ব হারানোর তিন বছর পর আবারও মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে ফিরেছেন রোহিত শর্মা। আইপিএলের ২০২৭ আসরকে সামনে রেখে এই ঘোষণা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

মাঠের উত্তাপ ও গুরুত্বপূর্ণ মুহূর্ত

গত সপ্তাহে ক্রিকেটার ধরে রাখার (রিটেনশন) সময়সীমা শেষ হওয়ার আগে পাঞ্জাব কিংসের সঙ্গে খেলোয়াড় অদল-বদল করে মুম্বাই। তারা হার্দিককে পাঞ্জাবে পাঠিয়ে দলে টানে পেসার আর্শদীপ সিংকে। এরপরই রোহিতকে নেতৃত্ব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত আসে।

আগামী এপ্রিলে ৪০ বছরে পা রাখতে যাওয়া রোহিত সবশেষ ২০২৩ সালের আইপিএলে মুম্বাইকে নেতৃত্ব দিয়েছিলেন। সেবার দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের কাছে হেরে বিদায় নিয়েছিল দলটি। ভবিষ্যতের কথা ভেবে ২০২৪ আসরের আগে গুজরাট থেকে হার্দিককে ফিরিয়ে এনে রোহিতের জায়গায় অধিনায়ক করেছিল মুম্বাই।

তবে হার্দিকের অধীনে গত তিন মৌসুমে নিজেদের হারিয়ে খুঁজেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। ২০২৪ সালে পয়েন্ট তালিকার তলানিতে থেকে আসর শেষ করে তারা। পরের বছর প্লে-অফে উঠলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসের কাছে হেরে যায়। আর সবশেষ ২০২৬ আসরে তারা নবম হয়ে বিদায় নেয়।

কৌশল ও দলগত বিশ্লেষণ

২০২৪ সালে অধিনায়ক হিসেবে নিজের প্রথম মৌসুমেই ঘরের মাঠের দর্শকদের দুয়োধ্বনি শুনতে হয়েছিল হার্দিককে। এরপর থেকেই তার নেতৃত্ব নিয়ে তীব্র সমালোচনা চলছিল, চাপে ছিলেন নিজেও। ব্যাটে-বলেও নিজের ছায়া হয়ে ছিলেন এই অলরাউন্ডার। শেষ পর্যন্ত গত বছরই ফ্র্যাঞ্চাইজিকে তিনি জানিয়ে দেন, দল ছাড়তে প্রস্তুত। সব দিক বিবেচনা করে মুম্বাইও আর্শদীপের বিনিময়ে তাকে ছেড়ে দিতে রাজি হয়।

অধিনায়ক হিসেবে রোহিতের পাশাপাশি জাসপ্রিত বুমরাহ, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা এবং নিউ জিল্যান্ডের সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনারের নামও মুম্বাইয়ের বিবেচনায় ছিল বলে জানা গেছে।

মুম্বাই ইন্ডিয়ান্সের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় নেতৃত্ব দেওয়ার রেকর্ড রোহিতের দখলেই। আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি মিলিয়ে দলটিকে ১৬৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৯৩টিতে জয় এনে দিয়েছেন তিনি, হার ৭০টিতে। তার নেতৃত্বে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০—এই পাঁচবার ফাইনাল খেলে প্রতিবারই শিরোপা জিতেছে মুম্বাই।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আবার মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্বে রোহিত শর্মা

প্রকাশের সময় : ০৬:৪৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬