বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
কার সঙ্গে কথা বলে ৫৩ বলে ২০৪ করলেন সূর্যবংশী, রহস্য কী চলন্ত মোটরসাইকেলে বসে এক হাতে ক্যাচ নিয়ে পেলেন অর্থ পুরস্কারও রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন কালুখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা গ্যালাক্সি এস২৬ এফই মডেলের স্মার্টফোন আনল স্যামসাং শক্তিশালী প্রসেসর ও ব্যাটারি রয়েছে শাওমির এই স্মার্টফোনে আনচেলত্তির পাশে দাঁড়ালেন গার্দিওলা, রোমারিওকে ধৈর্য ধরার পরামর্শ পাকিস্তানি সিরিজ নিয়ে বিতর্ক, ভারতে নিষিদ্ধের দাবি জানিয়ে মোদিকে চিঠি পিএসএলে সরাসরি চুক্তিবদ্ধ হলেন কোন বিদেশি ক্রিকেটাররা? ঐতিহ্যবাহী পোশাকে মাধুরী দীক্ষিতের ৭ নজরকাড়া সাজ

রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:৫১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 3

প্রাণিজ আমিষে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পর নিরাপদ খাদ্য উৎপাদন ও প্রাণিসম্পদজাত পণ্যের রপ্তানি বাড়ানোর লক্ষ্যে রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মীর মনির হোসেন ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার সোহেল শেখ।

এ ছাড়া বক্তব্য দেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা নাঈম আহম্মেদ, জেলা ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল হোসেন গাজী ও পোল্ট্রি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার ফারুকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. খায়ের উদ্দীন আহমেদ।

আলোচনায় বক্তারা বলেন, একসময় দেশের শিশুদের জন্য একটি ডিম ভাগ করে দিতে হতো। বর্তমানে দেশের শিশুরা পর্যাপ্ত ডিম পাওয়ার সুযোগ পাচ্ছে। বাংলাদেশ এখন প্রাণিজ আমিষে স্বয়ংসম্পূর্ণ। দেশের গণ্ডি পেরিয়ে প্রাণিসম্পদ খাতের উৎপাদিত পণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে।

বক্তারা আরও বলেন, জনবলসহ নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও খামারিদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। বর্তমানে নিরাপদ ডিম, দুধ ও মাংসসহ বিভিন্ন খাদ্য উৎপাদনে গুরুত্ব দেওয়া হচ্ছে। বাজারে অনেক সময় দুধ ও ডিমের কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় খামারিদের এসব পণ্য থেকে বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্য উৎপাদনের দিকে মনোযোগী হতে হবে। এতে তাঁরা আর্থিকভাবে বেশি লাভবান হতে পারবেন।

অনুষ্ঠানে প্রদর্শনীর জন্য ২১টি স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলে খামারিরা তাঁদের খামারে পালিত পশুপাখি এবং কৃষিজ পণ্য থেকে উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

প্রকাশের সময় : ০৪:৫১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬