বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
কার সঙ্গে কথা বলে ৫৩ বলে ২০৪ করলেন সূর্যবংশী, রহস্য কী চলন্ত মোটরসাইকেলে বসে এক হাতে ক্যাচ নিয়ে পেলেন অর্থ পুরস্কারও রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন কালুখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা গ্যালাক্সি এস২৬ এফই মডেলের স্মার্টফোন আনল স্যামসাং শক্তিশালী প্রসেসর ও ব্যাটারি রয়েছে শাওমির এই স্মার্টফোনে আনচেলত্তির পাশে দাঁড়ালেন গার্দিওলা, রোমারিওকে ধৈর্য ধরার পরামর্শ পাকিস্তানি সিরিজ নিয়ে বিতর্ক, ভারতে নিষিদ্ধের দাবি জানিয়ে মোদিকে চিঠি পিএসএলে সরাসরি চুক্তিবদ্ধ হলেন কোন বিদেশি ক্রিকেটাররা? ঐতিহ্যবাহী পোশাকে মাধুরী দীক্ষিতের ৭ নজরকাড়া সাজ

গ্যালাক্সি এস২৬ এফই মডেলের স্মার্টফোন আনল স্যামসাং

মামুন হোসেন
  • প্রকাশের সময় : ০৪:৪৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 6
গ্যালাক্সি এস২৬ এফই মডেলের স্মার্টফোন আনল স্যামসাং
📌 এক নজরে মূল তথ্য:

  • দেশের বাজারে গ্যালাক্সি এস২৬ এফই মডেলের নতুন স্মার্টফোন এনেছে স্যামসাং বাংলাদেশ।
  • অনুষ্ঠানে জানানো হয়, ৬.৭ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড পর্দার ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ায় সহজেই উন্নত রেজোল্যুশনের ছবি ও ভিডিও দেখা যায়।

মামুন হোসেন, টেক ডেস্ক — দেশের বাজারে গ্যালাক্সি এস২৬ এফই মডেলের নতুন স্মার্টফোন এনেছে স্যামসাং বাংলাদেশ। এক্সিনস ২৫০০ প্রসেসরে চলা ফোনটির পেছনে ৫০, ১২ ও ৮ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। ফলে সহজেই ভালো মানের ছবি তোলা যায়। আজ রোববার রাজধানীর বনানীর গ্যাজেট অ্যান্ড গিয়ার শোরুমে ফোনটি উন্মোচন করার পাশাপাশি বিভিন্ন কারিগরি দিক ও সুবিধা তুলে ধরেন স্যামসাং বাংলাদেশের কর্মকর্তারা।

স্পেসিফিকেশন ও আধুনিক সুবিধা

অনুষ্ঠানে জানানো হয়, ৬.৭ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড পর্দার ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ায় সহজেই উন্নত রেজোল্যুশনের ছবি ও ভিডিও দেখা যায়। উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর একাধিক সুবিধাও রয়েছে ফোনটিতে। অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেমনির্ভর ওয়ান ইউআই ৯ ইউজার ইন্টারফেসে চলা ফোনটিতে সর্বোচ্চ ৭ প্রজন্মের অপারেটিং সিস্টেম হালনাগাদ করা যাবে। সাত বছর পর্যন্ত নিরাপত্তা হালনাগাদের সুবিধা থাকায় ফোনটি নিরাপদে ব্যবহার করা যাবে।

ফোনটিতে ৪ হাজার ৯০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় দীর্ঘ সময় গেম খেলার পাশাপাশি ভিডিও দেখা সম্ভব। ৪৫ ওয়াটের চার্জার ব্যবহার করে ফোনটি ৩০ মিনিটে ৬৯ শতাংশ পর্যন্ত চার্জ করা যায়। ফলে চার্জ নিয়ে কোনো চিন্তা করতে হয় না। তিনটি রঙে বাজারে আসা ফোনটিতে ৮ গিগাবাইট র‍্যাম ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। ১২ মাসের বিক্রয়োত্তর সেবাসহ ফোনটির দাম ধরা হয়েছে ১ লাখ ২১ হাজার ৯৯৯ টাকা।অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের মোবাইল এক্সপেরিয়েন্স (এমএক্স) বিজনেসের হেড অব প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার জানান, ফোনটিতে ‘মাই ফ্যানক্যাম’ ও ‘সুপার স্টেডি উইথ হরাইজন্টাল লক’ নামের দুটি সুবিধা রয়েছে। মাই ফ্যানক্যাম সুবিধা কাজে লাগিয়ে একসঙ্গে থাকা দুই ব্যক্তির মধ্যে একজনকে প্রাধান্য দিয়ে ভিডিও করা যায়। আর সুপার স্টেডি উইথ হরাইজন্টাল লক সুবিধার মাধ্যমে চলতি পথে স্থিরভাবে ভিডিও ধারণ করা সম্ভব। এসব সুবিধা ফোনটিকে ক্রিয়েটর ডিভাইস হিসেবে পরিচিত করে তুলবে।

গ্যাজেট অ্যান্ড গিয়ারের হেড অব মার্কেটিং তাসরিফ খালেদ বলেন, স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই মডেলের ফোনটি ক্রেতাদের ভালো অভিজ্ঞতা দেবে বলে আমরা আশাবাদী।ফোনটি কিনলে গ্যাজেট অ্যান্ড গিয়ারের পক্ষ থেকে দুই হাজার টাকা এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। এ ছাড়া ৯ মাস ও ১৮ মাসের কিস্তিতেও কেনা যাবে ফোনটি।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গ্যালাক্সি এস২৬ এফই মডেলের স্মার্টফোন আনল স্যামসাং

প্রকাশের সময় : ০৪:৪৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬