বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
কার সঙ্গে কথা বলে ৫৩ বলে ২০৪ করলেন সূর্যবংশী, রহস্য কী চলন্ত মোটরসাইকেলে বসে এক হাতে ক্যাচ নিয়ে পেলেন অর্থ পুরস্কারও রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন কালুখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা গ্যালাক্সি এস২৬ এফই মডেলের স্মার্টফোন আনল স্যামসাং শক্তিশালী প্রসেসর ও ব্যাটারি রয়েছে শাওমির এই স্মার্টফোনে আনচেলত্তির পাশে দাঁড়ালেন গার্দিওলা, রোমারিওকে ধৈর্য ধরার পরামর্শ পাকিস্তানি সিরিজ নিয়ে বিতর্ক, ভারতে নিষিদ্ধের দাবি জানিয়ে মোদিকে চিঠি পিএসএলে সরাসরি চুক্তিবদ্ধ হলেন কোন বিদেশি ক্রিকেটাররা? ঐতিহ্যবাহী পোশাকে মাধুরী দীক্ষিতের ৭ নজরকাড়া সাজ

শক্তিশালী প্রসেসর ও ব্যাটারি রয়েছে শাওমির এই স্মার্টফোনে

মামুন হোসেন
  • প্রকাশের সময় : ০৪:৪৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 7
শক্তিশালী প্রসেসর ও ব্যাটারি রয়েছে শাওমির এই স্মার্টফোনে
📌 এক নজরে মূল তথ্য:

  • দেশের বাজারে শক্তিশালী প্রসেসরে চলা নতুন মডেলের স্মার্টফোন এনেছে শাওমি।
  • সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাওমি হাইপারওএস ৩ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে ৬ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে।

মামুন হোসেন, টেক ডেস্ক — দেশের বাজারে শক্তিশালী প্রসেসরে চলা নতুন মডেলের স্মার্টফোন এনেছে শাওমি। রেডমি ১৭ ফাইভ–জি মডেলের ফোনটিতে স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ মডেলের প্রসেসর থাকায় দ্রুতগতিতে ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি একসঙ্গে একাধিক কাজ করা যায়। ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটি একবার চার্জে দীর্ঘসময় ব্যবহার করা সম্ভব। শুধু তা–ই নয়, ৪৫ ওয়াটের টার্বো চার্জিং সুবিধা থাকায় দ্রুত চার্জ করা যায় ফোনটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শাওমি বাংলাদেশ।

বাজারের সমীকরণ ও প্রতিযোগিতা

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাওমি হাইপারওএস ৩ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে ৬ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। শক্তিশালী প্রসেসরের পাশাপাশি দ্রুতগতির র‍্যাম থাকায় ফোনটিতে সহজেই বিভিন্ন কাজ করার পাশাপাশি ভিডিও দেখা যায়।

৬.৯ ইঞ্চি পর্দার ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্ডজ হওয়ায় সহজেই ভালো মানের ছবি ও ভিডিও দেখা যায়। ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।কর্নিং গরিলা গ্লাস ৭আই ও আইপি৬৪ ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিজট্যান্স প্রযুক্তি রয়েছে ফোনটিতে। ফলে দীর্ঘদিন ব্যবহার করলেও ফোনটিতে দাগ পড়ে না এবং হাত থেকে পড়ে ভেঙে যায় না। দুটি রঙে বাজারে আসা ফোনটির দাম ধরা হয়েছে ৩১ হাজার ৯৯৯ টাকা।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শক্তিশালী প্রসেসর ও ব্যাটারি রয়েছে শাওমির এই স্মার্টফোনে

প্রকাশের সময় : ০৪:৪৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬