গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ১২:২৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 6

রাজবাড়ীর পাংশায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শরিষা ইউনিয়ন সভাপতি মোঃ ইউনুস হোসেন (৪০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার বহলাডাঙ্গা এলাকায় তাঁর নিজ বসতবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পাংশা থানার মামলা নং-৫, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৫, জিআর নং-১৯৬/২৫, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(১)/১৫(৩) ধারার মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে ইউনুস হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দাবি, তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী অপপ্রচার এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।
গ্রেপ্তারের পর তাঁকে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ইউনুস হোসেন পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।
Tag :























