মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

কক্সবাজারে বাসচাপায় ৫ অটোযাত্রী নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:৪৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 0

কক্সবাজারের ঈদগাঁওয়ে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই নারীসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া, এক নারী ও তার শিশু আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হন। তাদের মধ্যে দু জন নারী ও পুরুষ রয়েছে। আহত অপর দুই যাত্রীকে পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দুর্ঘটনার কারণে সড়কের উভয় পাশে যানবাহন আটকে পড়েছে। যানচলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কক্সবাজারে বাসচাপায় ৫ অটোযাত্রী নিহত

প্রকাশের সময় : ১০:৪৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬