হরিণাকুণ্ডুতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

- প্রকাশের সময় : ০১:১৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 7

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন, উপজেলা জামায়াতের আমির বাবুল হোসাইন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওহেদ জোয়ার্দার, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন।
এ ছাড়া সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি দপ্তরের প্রধান, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং চুরি-ছিনতাই প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।























