সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

কালুখালীর সাবেক প্রধান শিক্ষক আমজাদ হোসেনের মৃত্যু

আশিক হাসান, কালুখালী
  • প্রকাশের সময় : ১১:৫০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 1

রাজবাড়ীর কালুখালী উপজেলার খাগজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং পাংশা-কালুখালী প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ আমজাদ হোসেন আর নেই।

রোববার (২২ নবেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে শিক্ষক, শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি শিক্ষা বিস্তারের পাশাপাশি শিক্ষক সমাজের সংগঠক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তাঁর মৃত্যুতে স্থানীয় শিক্ষক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীর সাবেক প্রধান শিক্ষক আমজাদ হোসেনের মৃত্যু

প্রকাশের সময় : ১১:৫০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬