রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
চালক ঘুমিয়ে পড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, একই পরিবারের ৯ জন নিহত আবারও ছক্কা মেরে পন্তের সেঞ্চুরি, রেকর্ডে ছাড়িয়ে গেলেন ম্যাককালামকে এসএমই হবে উৎপাদন ও রফতানির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী আজকের ই-পেপার (২২ নভেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে ৭০০ ছাড়িয়ে ভারতের যত রেকর্ড সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী ইরানি ড্রোন হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ড মহাদেবপুরে সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর নবম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান পেস অলরাউন্ডার নেই, সহজ সমাধানও নেই

আবারও ছক্কা মেরে পন্তের সেঞ্চুরি, রেকর্ডে ছাড়িয়ে গেলেন ম্যাককালামকে

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৪৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 3
আবারও ছক্কা মেরে পন্তের সেঞ্চুরি, রেকর্ডে ছাড়িয়ে গেলেন ম্যাককালামকে
📌 এক নজরে মূল তথ্য:

  • টেস্ট ক্রিকেটে ঋষভ পন্তের ব্যাটিং দেখার আলাদা একটা আনন্দ আছে।
  • অথচ ওয়েলিংটনে মাঠে নামার আগে পন্তের সময়টা ভালো যাচ্ছিল না।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — টেস্ট ক্রিকেটে ঋষভ পন্তের ব্যাটিং দেখার আলাদা একটা আনন্দ আছে। কখনো মনে হবে, পরিস্থিতি বুঝে খেলছেন। পরক্ষণেই এমন এক শট খেলবেন, যা দেখে বোলারের পাশাপাশি দর্শকেরও মাথা ঘুরে যাবে। ঝুঁকি নিতে ভালোবাসেন। আর সেই ঝুঁকির পথ ধরেই বারবার পৌঁছে যান নতুন উচ্চতায়।নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে আরও একবার সেটিই দেখালেন ভারতের এই উইকেটকিপার ব্যাটসম্যান। দুর্দান্ত এক সেঞ্চুরি করে ফিরেছেন চেনা ছন্দে। মাত্র ৯১ ইনিংসেই টেস্টে পন্তের সেঞ্চুরি এখন ৯টি। এর বাইরে নব্বইয়ের ঘরে আউট হয়েছেন আরও ৭ বার।

প্রতিদ্বন্দ্বিতার গতিপ্রকৃতি

অথচ ওয়েলিংটনে মাঠে নামার আগে পন্তের সময়টা ভালো যাচ্ছিল না। চোটের কারণে গত আগস্টের পর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয় সিরিজের দ্বিতীয় টেস্ট ছিল তাঁর সর্বশেষ ম্যাচ। এরপর অক্টোবরে ইরানি ট্রফিতে সাইড স্ট্রেইনের কারণে মাঠ ছাড়তে হয় তাঁকে। নিউজিল্যান্ড সফরে আসার আগে ভারত ”এ” দলের হয়েও খেলা হয়নি। এমন অবস্থায় ফিরে এসেই ১২৮ রানের ইনিংস। পন্তের ব্যাটিংয়ে যেন চোটের দীর্ঘ বিরতির কোনো ছাপই নেই।তবে ভারতের ব্যাটিংয়ের গল্পে পন্ত একা নন। সেঞ্চুরি করেছেন লোকেশ রাহুলও। তাঁর ব্যাট থেকে এসেছে ১৩৬ রান। এ ছাড়া পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন যশস্বী জয়সোয়াল, দেবদূত পাড়িক্কাল, শুবমান গিল ও ধ্রুব জুরেল। সব মিলিয়ে ভারত প্রথম ইনিংসে তুলেছে ৭২০ রান। লিড পেয়েছে ৩৫২ রানের। জবাবে চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১১৯ রান। এখনো ২৩৩ রানে পিছিয়ে স্বাগতিকেরা।

নিউজিল্যান্ডের মাটিতে ভারতের ইতিহাস, ৭২০ রান তুলে গড়েছে রেকর্ডের পর রেকর্ড

পন্তের সেঞ্চুরির পরিসংখ্যানেও আছে বিশেষত্ব। তাঁর ৯টি টেস্ট সেঞ্চুরির ৭টিই এসেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মাটিতে। অর্থাৎ প্রতিকূল কন্ডিশনেও যে তিনি কতটা স্বচ্ছন্দ, সেটির প্রমাণ মিলেছে বারবার।শুধু সেঞ্চুরি নয়, ছক্কার হিসাবেও নতুন জায়গায় পৌঁছেছেন পন্ত। এই ইনিংসে সেঞ্চুরিতে পৌঁছানোর ছক্কাটি ছিল টেস্টে তাঁর ১০৮তম। এর মধ্য দিয়ে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ ছক্কা মারা ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। তাঁর ওপরে এখন শুধু ইংল্যান্ডের বেন স্টোকস।

ম্যাচ পরবর্তী বিশ্লেষণ ও মূল্যায়ন

টেস্টে প্রতি ৪৭.৯৩ বলে একটি করে ছক্কা মেরেছেন পন্ত। ১০০ বা এর বেশি ছক্কা মারা ব্যাটসম্যানদের মধ্যে পরের নাম অ্যাডাম গিলক্রিস্ট। তাঁর একটি ছক্কা প্রতি ৬৭.৯২ বলে।পন্তের সেঞ্চুরির আরেকটি মজার দিক আছে। টেস্টে এ নিয়ে চতুর্থবার ছক্কা মেরে তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি। দিনের খেলা শেষে নিজেই জানিয়েছেন, ছক্কা মেরে সেঞ্চুরি করতেই তাঁর বেশি ভালো লাগে। পন্তের ভাষায়, ‘বেশিরভাগ সময়ই আমি ছক্কা মেরেই সেঞ্চুরি করতে চাই। সে কারণে কয়েকবার ৯০ এর ঘরে আউটও হয়েছি।’

মুশফিক নেই, এবার কি তবে চার পেসার খেলাবে বাংলাদেশ

উইকেটকিপার হিসেবেও টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় এগিয়েছেন পন্ত। ইংল্যান্ডের লেস অ্যামসকে ছাড়িয়ে এখন তৃতীয় স্থানে তিনি। এই তালিকায় ১৭টি সেঞ্চুরি নিয়ে সবার ওপরে গিলক্রিস্ট। ১২টি নিয়ে দ্বিতীয় স্থানে অ্যান্ডি ফ্লাওয়ার। পন্তের সেঞ্চুরি ৯টি, লেস অ্যামসের ছিল ৮টি।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আবারও ছক্কা মেরে পন্তের সেঞ্চুরি, রেকর্ডে ছাড়িয়ে গেলেন ম্যাককালামকে

প্রকাশের সময় : ১২:৪৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬