প্রতিপক্ষের মুখে বল ছুড়ে বিতর্কে মেসি, মায়ামির বড় হার

- প্রকাশের সময় : ০৯:৩০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 1

- এমএলএস প্লে-অফের প্রথম রাউন্ডের শুরুতেই বড় ধাক্কা খেল বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি।
- Lionel Messi takes a throw-in off Gonzalo Tapia’s face https://t.co/jX3tTuojHe।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — এমএলএস প্লে-অফের প্রথম রাউন্ডের শুরুতেই বড় ধাক্কা খেল বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি। ঘরের মাঠে কলম্বাস ক্রুর বিপক্ষে ৩-০ গোলে হেরে বসেছে লিওনেল মেসির দল। তবে এই হারের চেয়েও বেশি আলোচনায় উঠে এসেছে ম্যাচের প্রথমার্ধের একটি বিতর্কিত ঘটনা; যেখানে মেসি প্রতিপক্ষ এক খেলোয়াড়ের মুখে সজোরে বল ছুড়ে মারেন।
প্রতিদ্বন্দ্বিতার গতিপ্রকৃতি
Lionel Messi takes a throw-in off Gonzalo Tapia’s face https://t.co/jX3tTuojHe
— Tom Bogert (@tombogert) November 22, 2026
ঘরের মাঠ নিউ স্টেডিয়ামে সেরা তিন ম্যাচের প্লে-অফ সিরিজের প্রথমটিতে কলম্বাসের সামনে দাঁড়াতেই পারেনি ইস্টার্ন কনফারেন্সের রানার্সআপ মায়ামি।
ম্যাচ পরবর্তী বিশ্লেষণ ও মূল্যায়ন
ম্যাচের নবম মিনিটে পেনাল্টি থেকে গোল করে কলম্বাসকে এগিয়ে দেন গঞ্জালো তাপিয়া। ৩৬তম মিনিটে মায়ামির ডিফেন্ডার গঞ্জালো লুজান লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। সেই সুযোগে দ্বিতীয়ার্ধের ৫২ ও ৫৮তম মিনিটে আরও দুটি গোল হজম করে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় মায়ামি। কলম্বাসের পক্ষে জোড়া গোল করেন তাপিয়া।
তবে হারের চেয়েও বড় বিতর্কের জন্ম হয় বিরতির ঠিক আগে। দ্রুত থ্রো-ইন নিতে গিয়ে মেজাজ হারান মেসি। কলম্বাসের ফরোয়ার্ড তাপিয়া মেসির সামনে দাঁড়িয়ে থ্রো-ইনে বাধা সৃষ্টি করছিলেন। পেছনে সরার ভান করলেও তিনি বল ছোড়ার পথেই দাঁড়িয়ে ছিলেন। একপর্যায়ে মেসি সজোরে থ্রো-ইন করলে বল সরাসরি গিয়ে লাগে তাপিয়ার মুখে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
এই ঘটনায় রেফারি দুজনকেই হলুদ কার্ড দেখান। খেলায় বাধা দেওয়ার জন্য তাপিয়া এবং বিপজ্জনকভাবে বল ছোড়ার জন্য কার্ড দেখেন মেসি। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সমর্থক দাবি তুলেছেন, এমন বিপজ্জনক আচরণের জন্য মেসিকে লাল কার্ড দেখানো উচিত ছিল।



















