নিখোঁজ সংবাদ: অলরাউন্ডার খুঁজছে বাংলাদেশ, পাবে কোথায়

- প্রকাশের সময় : ০৮:৪৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 1

- বটগাছের নিচে নাকি আর কিছু জন্মায় না।
- তবে বাংলাদেশের সংকট আরও গভীর।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — বটগাছের নিচে নাকি আর কিছু জন্মায় না। ছায়া এত ঘন, শিকড় এত গভীর যে চারপাশের মাটিতে ঘাসও মাথা তুলতে পারে না। গাছটা মরে গেলে তখন মনে পড়ে, এত বছর সেখানে আর কিছুই যে গজায়নি!বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার-সংকটের গল্পটা শুরু হতে পারে এই ছবি থেকেই।জোহানেসবার্গ টেস্টে হারের পর সংবাদ সম্মেলনে বসে কথাটা বেশ করুণ সুরেই বলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। হন্যে হয়ে একজন অলরাউন্ডার খুঁজছেন। নির্বাচক, কোচ, সবার কাছে ‘অনুরোধ’ করেও নাকি পাচ্ছেন না। নাজমুল বলেছেন, ‘একটাই অনুরোধ, আমাদের অন্তত একজন অলরাউন্ডার দিন। কিন্তু আমরা পাচ্ছি না।’একটা জাতীয় দলের অধিনায়ক দোকানির কাছে জিনিস চাওয়ার মতো করে অলরাউন্ডার চাইছেন, ব্যাপারটা শুনতে যতটা মজার, ভাবলে ততটাই অস্বস্তির।কী ধরনের অলরাউন্ডার চান, নাজমুল স্পষ্ট করে বলেননি। দক্ষিণ আফ্রিকায় উইকেট পেসবান্ধব, তাই ধারণা করা যায়, পেস বোলিং অলরাউন্ডারের কথাই হয়তো বুঝিয়েছেন। আগেও তাঁর কথায় এই সংকটের কথা উঠে এসেছে। বাস্তবতা হলো, পুরো ক্রিকেট–বিশ্বেই এখন পেস বোলিং অলরাউন্ডারের টান।
খেলার মোড় ঘোরানো মুহূর্তসমূহ
তবে বাংলাদেশের সংকট আরও গভীর। স্পিন কিংবা পেস, কোনো ধরনের অলরাউন্ডারের পাইপলাইনই এখানে শক্ত নয়। জাতীয় দলে আসার মতো তো নয়ই, বাংলাদেশ ‘এ’ দল কিংবা ইমার্জিং দলে খেলার মতো অলরাউন্ডারও হাতে গোনা।তাহলে কারা ছিলেন, কারা আছেন, সংকটটা কেন, আর সমাধানই বা কোথায়? একে একে দেখা যাক।কারা ছিলেনসর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন সাকিব আল হাসান ছিলেন বাংলাদেশ দলে। প্রায় দেড় দশক ব্যাট-বলে ছিলেন দলের সবচেয়ে বড় ভরসা। তাঁর সময়েই মেহেদী হাসান মিরাজ নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কার্যকর অলরাউন্ডার হিসেবে। বোলার আর ব্যাটসম্যান—দুই ভূমিকাতেই জিতিয়েছেন ম্যাচ।কিন্তু নিখাদ পেস বোলিং অলরাউন্ডার? বাংলাদেশের ক্রিকেটে সেই অর্থে কখনোই ছিলেন না কেউ। খালেদ মাহমুদ কিংবা মাশরাফি বিন মুর্তজা ব্যাট হাতে মাঝেমধ্যে ঝলক দেখিয়েছেন। কিন্তু ধারাবাহিকভাবে দুই বিভাগে অবদান রাখার মতো ছিলেন না। জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যে থাকা সৌম্য সরকার টেস্টে ১২ ইনিংসে পেয়েছেন ৪ উইকেট। এই পরিসংখ্যানও তাঁকে ভরসার জায়গায় নিয়ে যেতে পারেনি।
সবাইকে বলি একজন অলরাউন্ডার দিন, কিন্তু পাচ্ছি না—নাজমুল
পেস বোলিং অলরাউন্ডারদের ভবিষ্যৎ কীঘরোয়া ক্রিকেটে নামডাক আছে, এমন পেস বোলিং অলরাউন্ডারদের মধ্যে সবচেয়ে পরিচিত মুখ মোহাম্মদ সাইফউদ্দিন। তাঁর মনোযোগ বেশি সাদা বলের ক্রিকেটে। গত সেপ্টেম্বরে ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে তাওহিদ হৃদয়ের ট্রিপল সেঞ্চুরির সঙ্গে তাঁর ব্যাট থেকেও এসেছিল ৮৭ রান। কিন্তু এরপর ছুটি আর ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততায় প্রথম শ্রেণির ক্রিকেটে একটি ম্যাচও খেলেননি সাইফউদ্দিন।তাঁর বাইরে সম্ভাবনাময় পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন তোফায়েল আহমেদ, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও আবদুল গাফফার। প্রথম শ্রেণির ক্রিকেটে সিলেটের হয়ে খেলা তোফায়েলের পরিসংখ্যান বেশ আশাব্যঞ্জক। ২২ ইনিংসে ৪ ফিফটিতে প্রায় ৩০ গড়ে করেছেন ৫৮৯ রান। বল হাতে ২৫ গড়ে নিয়েছেন ২৮ উইকেট। হাই পারফরম্যান্স দল পর্যন্ত সুযোগ পেলেও বারবার চোট বাধা হয়ে দাঁড়িয়েছে তাঁর।রিজওয়ান ও গাফফার পরিসংখ্যানে এখনো ততটা সমৃদ্ধ নন। তবে বিসিবির নজরে আছেন দুজনই। এই কয়েকজনের বাইরে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আর কেউ সেভাবে নজর কাড়তে পারেননি।
খেলোয়াড়দের পারফরম্যান্স ও পরিসংখ্যান
স্পিন বোলিং অলরাউন্ডার কেসাকিব-মিরাজের পর স্পিনে বিকল্প হবেন কে? উত্তর খুঁজতে গেলে সবার আগে আসে মেহেদী হাসানের নাম। তবে তিনিও মূলত সাদা বলের ক্রিকেটেই বিবেচিত হন। প্রথম শ্রেণির ক্রিকেটে অবশ্য তাঁর পারফরম্যান্স খারাপ নয়। এবারের জাতীয় লিগে একটি ম্যাচ খেলেই করেছেন সেঞ্চুরি, নিয়েছেন ৬ উইকেট। কিন্তু ৩২ বছর বয়সী এই ক্রিকেটারকে কখনো টেস্টের জন্য বিবেচনা করা হয়নি।৩১ বছর বয়সী মোসাদ্দেক হোসেনও আছেন একই আলোচনায়। ব্যাট ও বল দুই বিভাগেই ভালো করার সামর্থ্য আছে তাঁর। এবারের জাতীয় লিগে তিন ম্যাচ খেলে করেছেন একটি ডাবল সেঞ্চুরি। কিন্তু জাতীয় দলের আলোচনায় তাঁকে এখন আর খুব একটা দেখা যায় না।তরুণদের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় নাম সামিউন বাসীর। এবারের জাতীয় লিগে ৪ ইনিংসে একটি ফিফটি করেছেন। বাঁহাতি স্পিনে নিয়েছেন ১০ উইকেট। সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা এই অলরাউন্ডার এখন রাইজিং স্টারস এশিয়া কাপে খেলছেন ‘এ’ দলের হয়ে। নির্বাচকদের বিবেচনায় আছেন সাদা বলের ক্রিকেটের জন্য। তবে লাল বলেও ভবিষ্যৎ হতে পারেন তিনি।নির্বাচকদের নজর আছে এস এম মেহরবের দিকেও। এবারের জাতীয় লিগে ১১ ইনিংসে ৬০-এর বেশি গড়ে করেছেন ৩৮৭ রান।নাম আছে। সম্ভাবনাও আছে। কিন্তু জাতীয় দলের দরজায় জোরে কড়া নাড়ার মতো পারফরম্যান্স এখনো কারও নেই।
কেন অলরাউন্ডারের এত অভাবসংখ্যা কিংবা সামর্থ্যের বিচারে কয়েকটা নাম উঠে এলেও ঘরোয়া ক্রিকেটারদের কেউই এখনো এমন কিছু করেননি, যাতে জাতীয় দলের জন্য এখনই বিবেচনা করা যায়। তাহলে সংকট কোথায়?এ নিয়ে কথা হয় জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার, ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফীস এবং এবারের জাতীয় লিগে রংপুর বিভাগের প্রধান কোচ নাজমুল হোসেনের সঙ্গে।হাবিবুল বলেছেন, ‘আমরা অনেককেই বিভিন্ন পর্যায়ে সুযোগ করে দিচ্ছি, তারা যেন ভালো করে দলে সুযোগ পাওয়ার দাবি জানাতে পারে; কিন্তু এখনো খুব বেশি সাড়া পাওয়া যায়নি। আশা করি খুব শিগগিরই তা পাওয়া যাবে।’‘এ’ কিংবা ইমার্জিং দলে সুযোগ করে দেওয়ার কথা হাবিবুল বললেও তা আসলে বেশির ভাগ সময়ই হয়েছে নামের সঙ্গে ‘অলরাউন্ডার’ তকমা থাকার কারণে। পারফরম্যান্স দিয়ে জোরালো দাবি কেউ জানাতে পারেননি।অলরাউন্ডার খোঁজার ব্যাপারে বাংলাদেশের আগ্রহ কমে যাওয়াও সংকটের একটি কারণ বলে মনে করেন জাতীয় দলের সাবেক পেসার ও বর্তমানে কোচ নাজমুল হোসেন। তিনি বলেন, ‘মাঝে সাকিব আল হাসান থাকার কারণে এ জায়গা থেকে আমাদের সবারই চোখ সরে গিয়েছিল। আমার কাছে এটাকে একটা বড় কারণ বলে মনে হয়।’মানে সেই বটগাছ। ছায়া এত বড় ছিল যে নিচে কী জন্মাচ্ছে, আদৌ জন্মাচ্ছে কি না, কেউ ফিরে তাকায়নি।
জিততে মরিয়া হয়েই কি নাহিদ রানা-হাসান মাহমুদদের চোটের মুখে ঠেলে দেওয়া হচ্ছে



















