রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
চালক ঘুমিয়ে পড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, একই পরিবারের ৯ জন নিহত আবারও ছক্কা মেরে পন্তের সেঞ্চুরি, রেকর্ডে ছাড়িয়ে গেলেন ম্যাককালামকে এসএমই হবে উৎপাদন ও রফতানির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী আজকের ই-পেপার (২২ নভেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে ৭০০ ছাড়িয়ে ভারতের যত রেকর্ড সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী ইরানি ড্রোন হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ড মহাদেবপুরে সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর নবম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান পেস অলরাউন্ডার নেই, সহজ সমাধানও নেই

পেস অলরাউন্ডার নেই, সহজ সমাধানও নেই

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:০০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 8
পেস অলরাউন্ডার নেই, সহজ সমাধানও নেই
📌 এক নজরে মূল তথ্য:

  • ‘নির্বাচকদের বলেছি, আমাদের একটা অলরাউন্ডার দেন, কিন্তু পাচ্ছি না।
  • শান্তর সেই অসহায়ত্বের সুর যেন আরও স্পষ্ট হয়েছে বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালেন ডোনাল্ডের কথায়।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — ‘নির্বাচকদের বলেছি, আমাদের একটা অলরাউন্ডার দেন, কিন্তু পাচ্ছি না। এই জায়গায় সব সময় ভুগছি’,— জোহানেসবার্গ টেস্ট হারের পর দলের সমন্বয় আর একজন পেসার কম খেলানোর প্রশ্নে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আকুতির স্বরে বলছিলেন কথাগুলো।

ম্যাচের চালচিত্র ও কৌশলগত লড়াই

শান্তর সেই অসহায়ত্বের সুর যেন আরও স্পষ্ট হয়েছে বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালেন ডোনাল্ডের কথায়। ওয়ান্ডারার্সের পেস ও বাউন্স-নির্ভর উইকেটে বাংলাদেশ দল কিনা নেমেছে তিন পেসার আর এক স্পিনার নিয়ে! একাদশ দেখেই হতবাক হয়ে গিয়েছিলেন এই প্রোটিয়া কিংবদন্তি। দ্য ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এটাকে ‘স্রেফ রক্ষণশীল মানসিকতা’ বলে আখ্যা দিয়েছেন।

স্বাগতিক দক্ষিণ আফ্রিকা চার পেসার ও এক স্পিনার নিয়ে সেরা সমন্বয় গড়তে পেরেছে। সেই চার পেসারের দুজন মার্কো ইয়ানসেন ও ভিয়ান মুল্ডার আবার পুরোদস্তুর অলরাউন্ডার। এমনকি কাগিসো রাবাদাও ব্যাট হাতে বেশ কার্যকর, জোহানেসবার্গেই যার প্রমাণ পেয়েছে বাংলাদেশ। চার পেসার খেলিয়েও তাই টেইল লম্বা হচ্ছে না প্রোটিয়াদের।

বাংলাদেশের শঙ্কার জায়গা ঠিক এখানেই। চার পেসার খেলালে একজন স্বীকৃত ব্যাটার কমাতে হবে, সেক্ষেত্রে টেইল হয়ে যাবে অনেক লম্বা। সাম্প্রতিক সময়ে হাসান ছাড়া বাকি টেইল এন্ডারদের ওপর দল ঠিক ভরসা করতে পারছে না। এমনকি ব্যাট হাতে মিরাজের ছন্দহীনতাও দলকে রেখেছে অস্বস্তিতে।

পরবর্তী সমীকরণ ও ড্রেসিংরুম প্রতিক্রিয়া

প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের মতে, ‘ওদের যেমন ইয়ানসেন আর মুল্ডার তো পুরাপুরি ব্যাটসম্যান, মানে জেনুইন ব্যাটসম্যান। আর রাবাদা দেখলেন কেমন ব্যাট করল। চার পেসার খেলালে আমাদের টেইল অনেক লম্বা হয়ে যায়।’

দক্ষিণ আফ্রিকার মতো পেস-বান্ধব কন্ডিশনে এসে একজন পেস অলরাউন্ডারের অভাব এখন প্রকট হয়ে উঠেছে। সাত নম্বরে ব্যাটিং আর পেসারদের সহযোগিতা—মুল্ডার যে কাজটি করেন, তেমন একজন পেস অলরাউন্ডার হতে পারতেন বাংলাদেশের আদর্শ সমাধান। কিন্তু অনেকদিন ধরে খোঁজ চালিয়েও তেমন কাউকে পাচ্ছে না দল। প্রধান নির্বাচকের কণ্ঠে এই ব্যাপারে অসহায়ত্ব, ‘এটা আমাদের অনেকদিন ধরেই একটা ঘাটতি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই জায়গায় টেস্ট খেলার মতো কেউ আমাদের হাতে নেই। মোহাম্মদ সাইফুদ্দিন ব্যাটিংটা পারে কিন্তু সে তো লাল বলে খেলে না। পেস অলরাউন্ডার তো বটেই, আমাদের স্পিন অলরাউন্ডারেরও ঘাটতি আছে।’

পেস অলরাউন্ডারের ঘাটতি মেটাতে মাঝে পেসারদের ব্যাটিং উন্নতির একটি চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু তাসকিন আহমেদ, ইবাদত হোসেন বা শরিফুল ইসলামদের ব্যাটিংয়ে বিশেষ উন্নতি হয়নি। ম্যাচের পরিস্থিতিতে ক্রিজে টিকে থেকে শেষ স্বীকৃত ব্যাটারকে সহযোগিতা করার মানসিকতা বা চেষ্টারও অভাব দেখছেন নির্বাচকরা। টেস্টে হাসান এক্ষেত্রে কিছুটা এগিয়ে থাকলেও বাকিদের থেকে তা পাওয়া যাচ্ছে না। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে চার পেসার খেলানোর সাহসও তাই করতে পারছে না দল।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পেস অলরাউন্ডার নেই, সহজ সমাধানও নেই

প্রকাশের সময় : ১১:০০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬