শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ জমি নিয়ে বিরোধে দাফন হচ্ছে না বাবার মরদেহ, ১৩ ঘণ্টা ধরে পড়ে আছে বাড়িতে নওগাঁয় গরুর খামারে স্মার্ট প্রযুক্তির ছোঁয়া, মাসে সাশ্রয় ২০ হাজার টাকা নওগাঁয় উচ্চ শব্দে মোটরসাইকেল চালানোয় ৩০ হাজার টাকা জরিমানা

নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৪৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 9
নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড
📌 এক নজরে মূল তথ্য:

  • উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও ফ্রান্স।
  • শুক্রবার অনুষ্ঠিত ড্রয়ে নির্ধারিত হয়েছে এবারের আসরের শেষ আটের চারটি লড়াই।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও ফ্রান্স। গত জুলাইয়ে ফিফা বিশ্বকাপের সেমিফাইনালেও দেখা হয়েছিল দুই দলের। সেখানে দাপুটে পারফরম্যান্সে ২-০ গোলে জিতেছিল স্প্যানিশরা।

খেলার মোড় ঘোরানো মুহূর্তসমূহ

শুক্রবার অনুষ্ঠিত ড্রয়ে নির্ধারিত হয়েছে এবারের আসরের শেষ আটের চারটি লড়াই। আগামী বছরের ২৫ থেকে ৩০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে দুই লেগের কোয়ার্টার ফাইনাল। ২৫ থেকে ২৭ মার্চ হবে প্রথম লেগ। ফিরতি লেগ হবে ২৮ থেকে ৩০ মার্চ।

শেষ আটে সবশেষ বিশ্বকাপে চমক দেখানো নরওয়েকে মোকাবিলা করবে ইংল‍্যান্ড। নেশন্স লিগের গত আসরের চ‍্যাম্পিয়ন পর্তুগালের প্রতিপক্ষ নেদারল‍্যান্ডস। আর জার্মানি খেলবে বেলজিয়ামের বিপক্ষে।

গ্রুপ পর্বের রানার্সআপ দলগুলো কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ খেলবে নিজেদের মাঠে। তাই ফিরতি লেগ ঘরের মাঠে খেলার সুযোগ পাবে নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি ও পর্তুগাল।

খেলোয়াড়দের পারফরম্যান্স ও পরিসংখ্যান

সাম্প্রতিক সময়ে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে স্পেন। বিশ্বকাপের আগে গত বছরের নেশন্স লিগের রোমাঞ্চকর সেমিফাইনালে ফরাসিদের ৫-৪ গোলে হারিয়েছিল তারা। ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ চারেও স্প্যানিশরা জিতেছিল ২-১ গোলে।

সবশেষ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও সাক্ষাৎ হয়েছিল নরওয়ে ও ইংল্যান্ডের। অতিরিক্ত সময়ে গড়ানো সেই ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছিল ইংলিশরা।

কোয়ার্টার ফাইনালের বিজয়ী চার দল আগামী জুনে অনুষ্ঠিতব্য নেশন্স লিগের চূড়ান্ত পর্বে খেলবে। তবে ভেন্যু এখনো নির্ধারণ করেনি উয়েফা। চূড়ান্ত পর্বের ম্যাচগুলো হবে ৯ থেকে ১৩ জুনের মধ্যে।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড

প্রকাশের সময় : ০৯:৪৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬