শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

বাংলাদেশের বুক ফুলিয়ে দাপট দেখানো ভালো লাগেনি ‘ভালুক’ রাবাদার

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৩০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 1
বাংলাদেশের বুক ফুলিয়ে দাপট দেখানো ভালো লাগেনি ‘ভালুক’ রাবাদার
📌 এক নজরে মূল তথ্য:

  • পেসারদের একটা স্বভাব আছে।
  • তবে রাবাদার বোলিংয়ের পুরো সৌন্দর্য বুঝতে শুধু উইকেটের হিসাব দেখলে হবে না।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — পেসারদের একটা স্বভাব আছে। ব্যাটসম্যান চোখে চোখ রেখে শট খেলবেন, বুক ফুলিয়ে সামনে দিয়ে ঘুরে বেড়াবেন, তা কি আর হতে দেওয়া যায়! বিশেষ করে সেই পেসার যদি হন কাগিসো রাবাদা, তাহলে তো কথাই নেই। তাঁর দর্শন একটাই, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও! জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বিপক্ষে সেটাই করে দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই পেসার। দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৮ উইকেট। প্রথম ইনিংসে ৫টি, দ্বিতীয় ইনিংসে ৩টি। দুই দলের বোলারদের মধ্যে এই টেস্টে তাঁর চেয়ে বেশি উইকেট কেউ পাননি।

প্রতিদ্বন্দ্বিতার গতিপ্রকৃতি

তবে রাবাদার বোলিংয়ের পুরো সৌন্দর্য বুঝতে শুধু উইকেটের হিসাব দেখলে হবে না। প্রতিপক্ষের ব্যাটসম্যানের সঙ্গে তাঁর চোখে চোখ রেখে লড়াই, পাল্টা আক্রমণ আর আগ্রাসনও দেখতে হবে। বাংলাদেশের প্রথম ইনিংসে ১৩৭ রানের অসাধারণ ইনিংস খেলার পথে সেটাই করেছিলেন তাওহিদ হৃদয়। রাবাদার বলেও নির্ভয়ে শট খেলেছেন। বল ছেড়েছেন আত্মবিশ্বাসের সঙ্গে। সেই হৃদয়ই দ্বিতীয় ইনিংসে দেখলেন অন্য এক রাবাদাকে।

তবে রাবাদার ভেতরের আগুনটা এবার জ্বালিয়ে দিয়েছিলেন তাঁরই সতীর্থ পেসার ডেন প্যাটারসন। দ্বিতীয় ইনিংসের ৩০তম ওভারের ঘটনা। রাবাদার প্রথম দুই বলেই চার মারেন হৃদয়। প্রথমটি স্লিপের ওপর দিয়ে র‍্যাম্প শটে, পরেরটি ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে দুর্দান্ত এক শটে। প্যাটারসন তখন গিয়ে রাবাদাকে একটু উসকে দেন। দিনের খেলা শেষে সেই গল্প শুনিয়েছেন তিনি, ‘আমি রাবাদাকে একটু উসকে দিতে গিয়েছিলাম। বলেছিলাম, ওরা যে ভালুককে (রাবাদা) খোঁচাচ্ছে, সেটা আমার বেশ ভালো লাগছে। কারণ, ভালুককে খোঁচালে অন্য এক রাবাদা হাজির হয়।’

প্রথম ইনিংসে তারা (বাংলাদেশ) যেভাবে বুক ফুলিয়ে দাপট দেখাচ্ছিল, বিষয়টি আমাদের ভালো লাগেনি। আমরা শুধু সেটাই থামাতে চেয়েছিলাম আর সেখান থেকেই এই আগ্রাসনের শুরু।দক্ষিণ আফ্রিকা পেসার কাগিসো রাবাদা

ম্যাচ পরবর্তী বিশ্লেষণ ও মূল্যায়ন

পরের ওভারেই দেখা গেল সেই রাবাদাকে। গতিময় খাটো লেংথের বলে পুল করতে গিয়ে আউট হৃদয়। গলার শিরা ফুলিয়ে গর্জন, মুষ্টিবদ্ধ হাতের উদ্‌যাপন। এরপর চিৎকার। যেন এতক্ষণ ঘুমিয়ে থাকা এক আগ্নেয়গিরির বিস্ফোরণ! প্যাটারসনের মতে, রাবাদার এমন রূপ তিনি ‘বহুদিন’ দেখেননি।

টেস্টের শেষ দিনে বাংলাদেশকে ৯ উইকেটে হারানোর পর নিজের আগ্রাসনের কারণও ব্যাখ্যা করেছেন রাবাদা। তাঁর কথায়, ‘প্রথম ইনিংসে তারা (বাংলাদেশ) যেভাবে বুক ফুলিয়ে দাপট দেখাচ্ছিল, বিষয়টি আমাদের ভালো লাগেনি। আমরা শুধু সেটাই থামাতে চেয়েছিলাম আর সেখান থেকেই এই আগ্রাসনের শুরু।’প্রথম ইনিংসে লিটন দাস ও হৃদয়ের দারুণ দুই সেঞ্চুরিতে ৪০০ রান করেছিল বাংলাদেশ। ঘরের মাঠে প্রায় সাড়ে তিন সেশন ধরে বাংলাদেশের এই দাপট দক্ষিণ আফ্রিকার পেসারের ভালো না লাগারই কথা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ধস নামাতে তাই সাইমন হারমারের ৬ উইকেটের পাশাপাশি রাবাদার অবদানও কম নয়। দুই ইনিংসে তাঁর শিকার বাংলাদেশের ব্যাটিংয়ের গুরুত্বপূর্ণ তিন স্তম্ভ। প্রথম ইনিংসে ফিরিয়েছেন মুমিনুল হককে। এরপর আউট করেছেন দুই সেঞ্চুরিয়ান লিটন ও হৃদয়কে। বাংলাদেশের মিডল অর্ডারের ভিতটা নড়িয়ে দিয়েছিলেন তিনিই।

ওয়ান্ডারার্সের গ্যালারিও তাতে মজে গিয়েছিল। পড়ন্ত বিকেলে বেলিন্ডা কার্লাইলের ‘হেভেন ইজ আ প্লেস অন আর্থ’ গানের সুরে দর্শকেরা যেন রাবাদার বন্দনাই করছিলেন। তাঁদের কণ্ঠে, ‘ওহ কেজি, তুমিই পৃথিবীর সেরা।’ তবে এত আগ্রাসনের মধ্যেও রাবাদাকে কিছুটা ক্লান্ত মনে হয়েছে। বাংলাদেশের বিপক্ষে খেলতে গিয়ে কি তবে হাঁপিয়ে উঠেছেন? প্রশ্নের উত্তরে রাবাদা বলেছেন, ‘এটা বেশ কঠিন। বাংলাদেশের কারণে নয়, আমরা যে পরিমাণ ক্রিকেট খেলেছি সে কারণে।’

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাংলাদেশের বুক ফুলিয়ে দাপট দেখানো ভালো লাগেনি ‘ভালুক’ রাবাদার

প্রকাশের সময় : ০২:৩০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬