‘২০০ লোক প্রস্তুত!’ অমিতাভ–অভিষেককে সরাসরি হত্যার হুমকি, কী ঘটেছে

- প্রকাশের সময় : ০৭:৩১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 9

- বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও তাঁর ছেলে অভিনেতা অভিষেক বচ্চনকে এবার সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে।
- ঘটনাটি আরও গুরুত্ব পেয়েছে কয়েক দিন আগে দিল্লি পুলিশের বিশেষ শাখার অভিযানে দুই সন্দেহভাজন বন্দুকধারী গ্রেপ্তার হওয়ার পর।
জনতার আদালত বিনোদন ডেস্ক — বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও তাঁর ছেলে অভিনেতা অভিষেক বচ্চনকে এবার সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে। গ্যাংস্টার গোল্ডি ধিলোঁর নামে প্রকাশিত একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে দাবি করা হয়েছে, মুম্বাইয়ে তাঁর অন্তত ২০০ সহযোগী হামলার জন্য প্রস্তুত রয়েছেন। এমনকি বুলেটপ্রুফ কাচের আড়ালে থাকলেও বাবা–ছেলেকে রক্ষা করা যাবে না বলে হুমকি দেওয়া হয়েছে। গতকাল সোমবার (১৬ নভেম্বর) প্রকাশ্যে আসা এই হুমকি ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলিউডে।
কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট তথ্য
ঘটনাটি আরও গুরুত্ব পেয়েছে কয়েক দিন আগে দিল্লি পুলিশের বিশেষ শাখার অভিযানে দুই সন্দেহভাজন বন্দুকধারী গ্রেপ্তার হওয়ার পর। পুলিশের দাবি, তাঁদের একজনকে মুম্বাইয়ে অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’র বাইরে গুলি চালানোর পরিকল্পনার সঙ্গে যুক্ত করা হয়েছিল। ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, সাম্প্রতিক হুমকি ও আগের হামলার পরিকল্পনা ঘিরে বচ্চন পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।
চায়ের দোকান থেকে বলিউডে
২০০ সহযোগী প্রস্তুত থাকার দাবিভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, গোল্ডি ধিলোঁর নামে প্রকাশিত ফেসবুক পোস্টে সম্প্রতি গ্রেপ্তার হওয়া বিকাশ ঠাকুর ও দীপক সিংয়ের প্রসঙ্গ তোলা হয়েছে। সেখানে দাবি করা হয়, দুজনকে গ্রেপ্তার করলেও তাঁর অপরাধী চক্রের পরিকল্পনা থেমে থাকবে না। মুম্বাইয়ে আরও ২০০ সহযোগী প্রস্তুত রয়েছেন।পোস্টটিতে অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের নাম উল্লেখ করে তাঁদের হত্যার হুমকি দেওয়া হয়। বিশেষভাবে উল্লেখ করা হয় অমিতাভের সাম্প্রতিক নিরাপত্তাব্যবস্থার কথা। বলা হয়, যত বুলেটপ্রুফ কাচের ঘেরাটোপই তৈরি করা হোক না কেন, তাতেও তাঁদের রক্ষা করা যাবে না।তবে সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টের সত্যতা ও সেখানে করা দাবিগুলো স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। বিশেষ করে মুম্বাইয়ে ২০০ সহযোগী প্রস্তুত থাকার দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশিত হয়নি।
ইন্ডাস্ট্রিতে প্রভাব ও দর্শকের প্রত্যাশা
দুজনকে গ্রেপ্তার করলেও তাঁর অপরাধী চক্রের পরিকল্পনা থেমে থাকবে না। মুম্বাইয়ে আরও ২০০ সহযোগী প্রস্তুত রয়েছেন। পোস্টটিতে অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের নাম উল্লেখ করে তাঁদের হত্যার হুমকি দেওয়া হয়।
কেন অমিতাভ লক্ষ্যহুমকির পোস্টে ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। পোস্টদাতার দাবি, ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি কিংবা শিখ সম্প্রদায় সম্পর্কে বিরূপ মন্তব্যকারীদের ক্ষমা করা হবে না।ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অমিতাভ বচ্চনের অতীতের কিছু কথিত মন্তব্যকে কেন্দ্র করেই তাঁকে নিশানা করার অভিযোগ উঠেছে। তবে তাঁর বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগের সত্যতা প্রতিষ্ঠিত হয়নি।
পোস্টে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা পৃথিবীর যে দেশেই থাকুন, তাঁদের ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে অমিতাভ ও অভিষেকের নাম উল্লেখ করে সরাসরি হুমকি দেওয়া হয়।টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গোল্ডি ধিলোঁকে লরেন্স বিষ্ণোইয়ের অপরাধী চক্রের ঘনিষ্ঠ হিসেবে চিহ্নিত করা হলেও হুমকির পোস্টে গ্রেপ্তার দুজনকে নিজের চক্রের সদস্য দাবি করা হয়েছে। তাঁদের অন্য কোনো গ্যাংয়ের সঙ্গে যুক্ত না করার কথাও বলা হয়েছে।






















