বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্যবহারকারীদের ছবি ব্যবহারের অভিযোগ, মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ১১ বছর আগে ৭ গোলের স্মৃতি ফিরিয়ে স্কালোনি বললেন, ‘ব্যক্তির চেয়ে দল আগে’ কারাগারে বাবা বন্দি, মাঠে আলো ছড়াচ্ছেন ছেলে: ব্রাজিল পেয়েছে নতুন এক রবিনিও দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু পাকিস্তানকে হারিয়ে ভারতের টানা তৃতীয় ও সব মিলিয়ে দশম শিরোপা পিরোজপুরে দুই বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু বিদেশে বসে দেশ অস্থিতিশীল করার চেষ্টা জনগণ সহ্য করবে না: শামা ওবায়েদ আজ একনেক সভা, উঠছে ২১ প্রকল্প রানি ক্লিওপেট্রার মৃত্যু যেভাবে হয়েছিল, গবেষণা কী বলে কোস্টারিকাকে ‘সেভেন আপ’ খাইয়ে বছর শেষ করল আর্জেন্টিনা

১১ বছর আগে ৭ গোলের স্মৃতি ফিরিয়ে স্কালোনি বললেন, ‘ব্যক্তির চেয়ে দল আগে’

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৪৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 3
১১ বছর আগে ৭ গোলের স্মৃতি ফিরিয়ে স্কালোনি বললেন, ‘ব্যক্তির চেয়ে দল আগে’

কর্দোবায় প্রীতি ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ৭–০ গোলে জয়ে বছর শেষ করল আর্জেন্টিনা। ম্যাচ শেষে ২০২৬ সালে নিজ দলের পারফরম্যান্স নিয়ে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির উপলব্ধি, ‘বছরটা ইতিবাচকই ছিল। আমরা বিশ্বকাপের ফাইনালে উঠেছি। তবে সব সময় জেতা সম্ভব হয় না।’তা ঠিক। এ বছর বিশ্বকাপ–প্রীতি ম্যাচ মিলিয়ে মোট ১৭ ম্যাচে আর্জেন্টিনার জয় ১৫টি, হার ২টি। তবে সবচেয়ে দুশ্চিন্তার ব্যাপার ছিল লিওনেল মেসির অবসরের পর কী হবে, সেই হিসাব মেলানো। স্কালোনির হিসাবটা সম্ভবত মিলেছে কিংবা মেলার পথে।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

মেসি অবসর নেওয়ার পর এই নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে দুটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। উরুগুয়ের বিপক্ষে ২–১ গোলে হারের জ্বালা মিটিয়েছে মধ্য আমেরিকার দেশটির জালে ৭ গোল করে। এ দুই ম্যাচে হুলিয়ান আলভারেজ, নিকো পাজ, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, থিয়াগো আলমাদাদের মতো তরুণদের ওপর ভরসা রেখেছিলেন স্কালোনি। উরুগুয়ে ম্যাচে আলভারেজ গোল করলেও বাকিরা দরকারের মুহূর্তে জ্বলে উঠতে পারেননি। তবে মেসির অনুপস্থিতিতে নতুন দায়িত্বে এই তরুণরা থিতু হওয়ার একটু সময় পেলে কী করতে পারেন সেটা বুঝেছে কোস্টারিকা।

জোড়া গোল করেছেন আর্জেন্টাইন ফুটবলের তিন ভবিষ্যত—আলভারেজ, পাজ ও মাস্তানতুয়োনো। ম্যাচ শেষে এই তিন খেলোয়াড়ের প্রশংসায় স্কালোনি বলেন, ‘ছেলেরা খুব ভালো খেলেছে। সব সময় তারা দলের ওপর নির্ভর করে। কেউ একা কখনো জেতাতে পারে না।’ তাঁদের প্রশংসায় মেসির একটি বিষয়ও স্মরণ করিয়ে দেন আর্জেন্টিনা কোচ, ‘ব্যক্তির চেয়ে দল আগে। বিশ্বের সেরা খেলোয়াড় যদি সেটা বোঝে, তারা কেন বুঝবে না?’

তিন খেলোয়াড়ের জোড়া গোলসহ আর্জেন্টিনার প্রতিপক্ষের জালে সাত গোলের ঘটনা এই প্রথম নয়। ১১ বছর ২ মাস ১৩ দিন আগেও এমন ঘটেছে। সেটাও ছিল প্রীতি ম্যাচ। ২০১৫ সালের ৫ সেপ্টেম্বর হিউস্টনে বলিভিয়াকে ৭–০ গোলে হারিয়েছিল কোচ জেরার্দো মার্তিনোর আর্জেন্টিনা। জোড়া গোল করেছিলেন লিওনেল মেসি, সের্হিও আগুয়েরো এবং এজেকুয়েল লাভেজ্জি।

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

শুধু তাই নয়, মিল আছে গোলেও। বলিভিয়ার বিপক্ষে সেই ম্যাচে বদলি নেমে জোড়া গোল করেছিলেন মেসি। আজ কোস্টারিকার বিপক্ষেও বিরতির পর পাজের বদলি নেমে জোড়া গোল করেন মাস্তানতুয়েনো। মজার বিষয়, পাজ এবং মাস্তানতুয়োনোকে মেসির উত্তরসুরি হিসেবেই ভাবা হয়। পাজ অবশ্য একটু এগিয়ে আছেন দৌড়ে।মেসি অবসর নেওয়ার পর পাজকেই ভাবা হচ্ছে কিংবদন্তির ১০ নম্বর জার্সির উত্তরসুরি। ২০২৬ বিশ্বকাপের পর থেকে আর্জেন্টিনার জার্সিতে পাজই সর্বোচ্চ গোলদাতা। ৫ গোল করেছেন। তবে মেসির ১০ নম্বর জার্সি নিয়ে না ভাবার কথা কোস্টারিকা ম্যাচ শেষেই বলেছেন পাজ, ‘খুব ভালো লাগছে। এই জার্সির প্রতিনিধিত্ব করতে পারাটাই সর্বোচ্চ ব্যাপার। আমি ১০ নম্বর জার্সি নিয়ে ভাবছি না। মাঠে আনন্দ পাচ্ছি আর এই দলটাও দারুণ।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১১ বছর আগে ৭ গোলের স্মৃতি ফিরিয়ে স্কালোনি বললেন, ‘ব্যক্তির চেয়ে দল আগে’

প্রকাশের সময় : ১০:৪৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬