শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

বাংলাদেশের অভিষেক টেস্ট খেলা সেই ১১ জন এখন কে কোথায়

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:০০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 26
বাংলাদেশের অভিষেক টেস্ট খেলা সেই ১১ জন এখন কে কোথায়

কারও কারও কাছে ‘সংখ্যার খেলা’ ক্রিকেটে ভাঙা–গড়া চলে নিয়মিতই। মাইলফলক ছুঁয়ে ফেলেন কেউ, ব্যাটে–বলের পারফরম্যান্সে ভেঙে দেন কারও রেকর্ডও। কিন্তু যাঁদের নিয়ে এই লেখা, তাঁরা সব সময়ই ইতিহাসের পাতায় রঙিন হয়ে থাকবেন। কারণ, চাইলেও যে কেউ আর বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট খেলতে পারবেন না!২০০০ সালের আজকের দিনেই (১০ নভেম্বর) ভারতের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচের একাদশে থাকা ক্রিকেটাররা এখন কে কোথায় আছেন, তা–ই দেখে নেওয়া যাক একনজরে—

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

জাতীয় দলের হয়ে তিনটি টেস্ট খেলেছেন এই ওপেনার। অভিষেক টেস্টে শাহরিয়ার প্রথম ইনিংসে করেছিলেন ১২ রান, পরের ইনিংসে ৭। এরপর আর মাত্র দুটি টেস্টই খেলতে পেরেছেন বাংলাদেশের এই ওপেনার, ওয়ানডে খেলেছেন মোট ২০টি।এখন তাঁর ব্যস্ততা নিজের ব্যবসা নিয়ে। পাশাপাশি নারায়ণগঞ্জের ক্রিকেটের সঙ্গেও পৃষ্ঠপোষক হিসেবে সম্পৃক্ততা আছে। বর্তমানে ক্রিকেটার্স ওয়ালফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সহ–সভাপতির দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন। অভিষেক টেস্টে শাহরিয়ার হোসেনের উদ্বোধনী সঙ্গী ছিলেন, দুই ইনিংসে করেছেন ৪ ও ২ রান। দেশের হয়ে ৯ টেস্ট ও ১৮ ওয়ানডে খেলা মেহরাব অবসরের পর বিসিবিতে বয়সভিত্তিক নির্বাচক হিসেবে কাজ করেছেন। সর্বশেষ বিপিএলে ছিলেন দুর্দান্ত রাজশাহীর ম্যানেজারের দায়িত্বে।

অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৩ নম্বরে নেমে ৭১ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন হাবিবুল বাশার, পরের ইনিংসেও দলের সর্বোচ্চ ৩০ রান তাঁর।বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ৫০ টেস্ট খেলার মাইলফলক ছুঁয়েছিলেন বাশার। লম্বা সময় ছিলেন জাতীয় দলের অধিনায়কও। ৫০ টেস্ট ও ১১১ ওয়ানডে খেলা বাশার অবসরের পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পৃক্ত। কিছুদিন ছিলেন নারী উইংয়ের পরিচালনা প্রধান, কাজ করেছেন গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে। বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ১৪৫ রান করে ইতিহাস গড়েছিলেন আমিনুল ইসলাম, হয়েছিলেন দেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করা তৃতীয় ক্রিকেটার। ১৩ টেস্ট ও ৩৯ ওয়ানডের ক্যারিয়ার শেষে আমিনুল থিতু হন অস্ট্রেলিয়াতে, চাকরি করতেন আইসিসিতে। গত বছরের অক্টোবরে হওয়া নির্বাচনে বিসিবি সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তবে চলতি বছরের এপ্রিলে নির্বাচনে অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। অস্ট্রেলিয়াতে আপাতত পরিবারের সঙ্গে সময় কাটছে তাঁর।

প্রথম টেস্টের প্রথম ইনিংসে আকরাম করেছিলেন ৩৫ রান, পরের ইনিংসে ২। ৮ টেস্ট ও ৪৪ ওয়ানডের ক্যারিয়ার শেষে সাবেক এই অধিনায়ক লম্বা সময় যুক্ত ছিলেন বিসিবিতে। ছিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক, পরে হয়েছিলেন বোর্ড পরিচালকও। আপাতত নিজের ব্যবসাতেই সময় কাটছে আকরামের।

ভালো ব্যাটসম্যানরা কি অন্ধকারেও দেখতে পান

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাংলাদেশের অভিষেক টেস্ট খেলা সেই ১১ জন এখন কে কোথায়

প্রকাশের সময় : ০৮:০০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬