মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
তানজিদ-শান্তকে হারানোর চাপ নিয়ে লাঞ্চে বাংলাদেশ আর্জেন্টিনার জার্সি ছেড়ে হাইতিকে বেছে নিলেন বিস্ময়বালক কিকি ঢাকায় পৌঁছেছেন হামজা, ফ্লাইট বিলম্বে পিছিয়ে গেল ফারহানের আগমন জীবনকে সহজ করবে মেটার এআই এজেন্ট ‘মিউজ’, কথা বলা যাবে নিজের অ্যাভাটারের সঙ্গেও ‘এক-দুই ইনিংস দেখে কাউকে বিচার করা ঠিক নয়’, সমালোচনার জবাবে হৃদয় শাস্তি কমেছে মলিনার, রেহাই পেলেন না পারেদেস গাড়ি থেকে রক্তাক্ত তরণীর লাফ, শুরু হলো পুলিশের ‘গজব রাত’ সেরাদের বিপক্ষেও ফ্লিকের কৌশল কার্যকর, দেখিয়ে দিল বার্সেলোনা দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং স্পেশালিস্ট ডেল বেনকেনস্টেইন ওয়ারিকন একাই বাংলাদেশের তিন স্পিনারের সমান

তানজিদ-শান্তকে হারানোর চাপ নিয়ে লাঞ্চে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:০০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 0
তানজিদ-শান্তকে হারানোর চাপ নিয়ে লাঞ্চে বাংলাদেশ

ভালো শুরু পাওয়া তানজিদ হাসান তামিম উইকেট ছুড়ে সাজঘরে ফেরার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পেছনের পায়ে খেলতে গিয়ে হলেন এলবিডব্লিউ। দুটি উইকেটই নিলেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে এই সিরিজে অসাধারণ ছন্দে থাকা বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান। ফলে শেষ দিনে ৩৬৯ রানের কঠিন লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

সিলেট টেস্টের পঞ্চম দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভারে ২ উইকেটে ৪৯ রান। ক্রিজে আছেন প্রথম ইনিংসে রেকর্ডময় ডাবল সেঞ্চুরি হাঁকানো তাওহিদ হৃদয় ২২ বলে ৮ ও অভিজ্ঞ মুশফিকুর রহিম ৩ বলে ৫ রানে। দিনের খেলা বাকি আছে এখনও ৬৪ ওভার। দুই ম্যাচের সিরিজে সমতা ফেরাতে জয়ের জন্য স্বাগতিকদের করতে হবে আরও ৩২০ রান।

দ্বিতীয় ইনিংসের শুরুতে কোনো পরীক্ষানিরীক্ষায় যায়নি বাংলাদেশ। চোট পাওয়া ওপেনার সাদমান ইসলামের জায়গায় প্রথম ইনিংসে তানজিদের সঙ্গী হয়েছিলেন অফ স্পিনার নাঈম হাসান। সেই বাজি কাজে লাগেনি। এবার তানজিদের সঙ্গে ওপেনিংয়ে নামেন শান্ত।

তবে অষ্টম ওভারে ওয়ারিক্যান আক্রমণে গিয়েই টাইগারদের ধাক্কা দেন। তার পঞ্চম বলে স্লগ সুইপে চার মারার পর শেষ বলে একই কায়দায় ছক্কা হাঁকাতে গিয়ে বিপদ ডেকে আনেন তানজিদ। সীমানার কাছে ক্যাচ নেন জশুয়া ডা সিলভা। ৩২ বলে চারটি চারে তানজিদের রান ২১।

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

দ্বাদশ ওভারে আবারও ওয়ারিক্যানের তোপ। ভেতরে ঢোকা বল সামনের পায়ে না খেলে পিছিয়ে খেলার চেষ্টা করেন শান্ত। বল প্যাডে লাগার পর জোরালো আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নিয়ে সফল হয় ওয়েস্ট ইন্ডিজ।রিপ্লেতে দেখা যায়, বল আঘাত করত লেগ স্টাম্পে। ২৭ বলে একটি চারে ১৪ রান করেন শান্ত।

প্রথম সেশনের বাকি দুই ওভার নির্বিঘ্নে কাটিয়ে দেন হৃদয় ও মুশফিক। তাদের সামনে এখন জুটি গড়ে দলকে চাপমুক্ত করার চ্যালেঞ্জ।

এর আগে ৬ উইকেটে ৩৯৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণার আগে সকালে কেবল ১০ ওভার ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ। নাঈম ও মেহেদী হাসান মিরাজ মিলে ৩ উইকেট তুলে নিলেও চালিয়ে খেলে দলটি যোগ করে আরও ৫৩ রান। বাংলাদেশ প্রথম ইনিংসে ৩০ রানের লিড নিয়েছিল। ফলে ইনিংস ঘোষণার সময় সফরকারীরা এগিয়ে ছিল ৩৬৮ রানে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তানজিদ-শান্তকে হারানোর চাপ নিয়ে লাঞ্চে বাংলাদেশ

প্রকাশের সময় : ০৬:০০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬