মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
তানজিদ-শান্তকে হারানোর চাপ নিয়ে লাঞ্চে বাংলাদেশ আর্জেন্টিনার জার্সি ছেড়ে হাইতিকে বেছে নিলেন বিস্ময়বালক কিকি ঢাকায় পৌঁছেছেন হামজা, ফ্লাইট বিলম্বে পিছিয়ে গেল ফারহানের আগমন জীবনকে সহজ করবে মেটার এআই এজেন্ট ‘মিউজ’, কথা বলা যাবে নিজের অ্যাভাটারের সঙ্গেও ‘এক-দুই ইনিংস দেখে কাউকে বিচার করা ঠিক নয়’, সমালোচনার জবাবে হৃদয় শাস্তি কমেছে মলিনার, রেহাই পেলেন না পারেদেস গাড়ি থেকে রক্তাক্ত তরণীর লাফ, শুরু হলো পুলিশের ‘গজব রাত’ সেরাদের বিপক্ষেও ফ্লিকের কৌশল কার্যকর, দেখিয়ে দিল বার্সেলোনা দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং স্পেশালিস্ট ডেল বেনকেনস্টেইন ওয়ারিকন একাই বাংলাদেশের তিন স্পিনারের সমান

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং স্পেশালিস্ট ডেল বেনকেনস্টেইন

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:৪৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 11
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং স্পেশালিস্ট ডেল বেনকেনস্টেইন

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন ডেল বেনকেনস্টেইন। ১৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া দুই টেস্ট, তিন ওয়ানডে ও  তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য সাবেক এই দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডারকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর দুই দিন আগে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। অন্তর্বর্তী ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পান মোহাম্মদ সালাহউদ্দীন। এখন আবার এক সিরিজের জন্য দায়িত্ব পেলেন সাবেক প্রোটিয়া অলরাউন্ডার বেনকেনস্টেইন।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

৫২ বছর বয়সী বেনকেনস্টেইনের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১৬ হাজার রান করেছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন ২৩টি ওয়ানডেও। বর্তমানে তিনি ইংলিশ কাউন্টি দল ডারহামের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন।এর আগে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন বেনকেনস্টেইন। ইংলিশ কাউন্টি ক্রিকেটেও রয়েছে তাঁর দীর্ঘ কোচিং অভিজ্ঞতা। হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লস্টারশায়ারের মতো দলের সঙ্গে কাজ করেছেন তিনি। নিজ দেশ দক্ষিণ আফ্রিকার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলেও কোচিং করিয়েছেন এই সাবেক ক্রিকেটার।

শারজায় অবিশ্বাস্য কাণ্ড, টেস্টে এই প্রথম তিন ‘৫০০’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং স্পেশালিস্ট ডেল বেনকেনস্টেইন

প্রকাশের সময় : ১১:৪৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬