শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

তিন কিংবদন্তির অবিশ্বাস্য সব পরিসংখ্যান

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:০০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 41
তিন কিংবদন্তির অবিশ্বাস্য সব পরিসংখ্যান

কখনো অবিশ্বাস্য সব পাস, ড্রিবলিং আর গোলের জাদুতে ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেছেন লিওনেল মেসি। কখনো গোলের পর গোল করে প্রতিপক্ষকে অসহায় করে তুলেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। আর পায়ের কারুকাজে নেইমার যেন মাঠে ফুটবল নয়, শিল্পের প্রদর্শনীই করেছেন। তিনজনের খেলার ধরন আলাদা, দেশও ভিন্ন। কিন্তু ফুটবল বিশ্বকে প্রায় দুই দশক মাতিয়ে রেখেছিলেন একইভাবে। সেই তিন মহাতারকার আন্তর্জাতিক ফুটবল অধ্যায়েরও সমাপ্তি ঘটেছে। রোনালদোর বিদায়ে আনুষ্ঠানিকভাবে পর্দা নামল ফুটবলের এক সোনালি যুগের।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রোনালদো। এর আগে আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলেছেন মেসি, ব্রাজিলকে বিদায় জানিয়েছেন নেইমারও। ফলে জাতীয় দলের জার্সিতে এই তিন মহাতারকার দ্বৈরথ দেখার সুযোগ আর থাকছে না ফুটবলপ্রেমীদের। তবে তাদের রেখে যাওয়া রেকর্ডগুলোই বলে দিচ্ছে, কতটা অবিশ্বাস্য ছিল এই তিন কিংবদন্তির পথচলা।

আন্তর্জাতিক ফুটবলে তিনজন মিলে খেলেছেন ৫৭২ ম্যাচ। গোল করেছেন ৩৫২টি, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৭৩টি। হ্যাটট্রিক করেছেন ২৫ বার। সংখ্যাগুলো যেমন বিস্ময়কর, তেমনি তাদের অর্জনের গল্পও।

১৮ বছর বয়সে শুরু, তিনজনের পথচলা দুই দশকজুড়ে

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

তিন মহাতারকার আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল একই বয়সে। প্রত্যেকেই জাতীয় দলের জার্সি গায়ে তুলেছিলেন মাত্র ১৮ বছর বয়সে। তবে সবার আগে যাত্রা শুরু করেছিলেন রোনালদো। ২০০৩ সালের ২০ আগস্ট পর্তুগালের হয়ে অভিষেক হয় তার। ঠিক দুই বছর পর, ২০০৫ সালের ১৭ আগস্ট আর্জেন্টিনার হয়ে প্রথম মাঠে নামেন মেসি। আর নেইমারের ব্রাজিল অধ্যায় শুরু হয় ২০১০ সালের ১০ আগস্ট।

এরপর দীর্ঘ পথচলায় সবচেয়ে বেশি সময় আন্তর্জাতিক ফুটবলে কাটিয়েছেন রোনালদো। ২৩ বছরের বেশি সময়ে পর্তুগালের হয়ে খেলেছেন ২৩৪ ম্যাচ। মাঠে ছিলেন ১৮ হাজার ৬০০ মিনিটের বেশি। ৪১ বছর বয়সে গত ২৪ সেপ্টেম্বর ওয়েলসের বিপক্ষে খেলেছেন জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি। বিদায়ের সময় পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার বিশ্বরেকর্ডও তার দখলে।

মেসির পথচলাও কম দীর্ঘ নয়। ২১ বছরের বেশি আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে খেলেছেন ২০৮ ম্যাচ। মাঠে কাটিয়েছেন ১৭ হাজার ২০০ মিনিটের বেশি। ৩৯ বছর বয়সে গত ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা অধ্যায়ের ইতি টানেন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তিন কিংবদন্তির অবিশ্বাস্য সব পরিসংখ্যান

প্রকাশের সময় : ০৪:০০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬