রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

বাবরের নেতৃত্বে পাকিস্তান টেস্ট দলে তিন নতুন মুখ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৪৫:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 4
বাবরের নেতৃত্বে পাকিস্তান টেস্ট দলে তিন নতুন মুখ

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য তিন নতুন ক্রিকেটারকে দলে ডেকেছে পাকিস্তান। প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন ব্যাটার মুহাম্মদ তৈয়ব আরিফ এবং দুই পেসার আলী শাব্বির ও সাকিব খান।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

শনিবার এক বিবৃতিতে ১৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সম্প্রতি ইসলামাবাদে শ্রীলঙ্কার বিপক্ষে প্যাট্রনস একাদশের হয়ে তিন দিনের প্রস্তুতি ম্যাচে খেলেছিলেন এই তিনজন। সেখানে ভালো পারফরম্যান্সের সুবাদে তাদের জায়গা মিলেছে জাতীয় দলে।

এক বছরের বেশি সময় পর গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে ফিরেছিলেন পেস বোলিং অলরাউন্ডার আমির জামাল। তাকেও এবারের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Pakistan’s updated Test squad for the two-match series against Sri Lanka #PAKvSL | #PakistanCricket pic.twitter.com/wMmkX8z8LH

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

এর আগে গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য প্রাথমিকভাবে ১৪ সদস্যের দল ঘোষণা করেছিল পাকিস্তান। সেখানে রাখা হয় সালমান আলী আগাকে। ইংল্যান্ড সফরের মাঝপথে গত আগস্টে যে সাত ক্রিকেটারকে টেস্ট দল থেকে ছেঁটে দেশে ফেরত পাঠানো হয়েছিল, তাদের মধ্যে ছিলেন তিনি।

নতুন করে চারজনকে ডাকার পাশাপাশি প্রাথমিক দলে থাকা দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা হলেন স্পিনার আলী উসমান ও ব্যাটার আবদুল্লাহ ফজল।

আসন্ন সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রের অন্তর্ভুক্ত। প্রথম ম্যাচ শুরু হবে আগামী ৯ নভেম্বর রাওয়ালপিন্ডিতে। ১৭ নভেম্বর দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে লাহোরে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাবরের নেতৃত্বে পাকিস্তান টেস্ট দলে তিন নতুন মুখ

প্রকাশের সময় : ০৮:৪৫:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬