নারী ক্রিকেটারদের জন্য বেতনসহ মাতৃত্বকালীন ছুটি চালুর উদ্যোগ বিসিবির

- প্রকাশের সময় : ০৪:৩০:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 4

বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্য বেতনসহ মাতৃত্বকালীন ছুটি চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শিগগিরই বোর্ড সভায় এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেতে পারে বলে জানিয়েছেন বিসিবির একজন কর্মকর্তা।
খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত
শুক্রবার দ্য ডেইলি স্টারকে বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু বলেন, ‘গতকাল বৃহস্পতিবার আমাদের অনলাইন বোর্ড সভা হয়েছে। সেখানে অনেক পরিচালক উপস্থিত ছিলেন। আমরা বেতনসহ মাতৃত্বকালীন ছুটি চালুর সিদ্ধান্ত নিয়েছি। বোর্ড সভায় এটি অনুমোদনও পাবে।’
গত ২৬ অক্টোবর দ্য ডেইলি স্টারের প্রিন্ট সংস্করণে ‘Here motherhood costs cricket career’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বাংলাদেশ ক্রিকেটে মাতৃত্বকালীন ছুটির নীতিমালা না থাকায় বেশ কয়েকজন নারী ক্রিকেটার খেলা ছেড়ে দেওয়ার কথা ভাবছেন— সেখানে উঠে আসে এমন কঠিন বাস্তবতা।
প্রতিবেদনটিতে বর্তমান ও সাবেক নারী ক্রিকেটার, আম্পায়ার এবং কোচরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেন। তাদের মতে, মাতৃত্বকালীন ছুটির নীতিমালা না থাকায় একজন নারী ক্রিকেটারের পক্ষে মাতৃত্ব ও দীর্ঘমেয়াদি ক্রিকেট ক্যারিয়ার একসঙ্গে চালিয়ে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া
মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ও বেতনের বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে রফিকুল বলেন, ‘কত মাসের ছুটি দেওয়া যায় এবং বোর্ডের বেতনভুক্তদের ক্ষেত্রে কীভাবে বেতন দেওয়া হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। কেউ চার মাসের কথা বলেছেন, আবার আমরা ছয় মাসের প্রস্তাব দিয়েছি। আপাতত চার মাসের প্রস্তাব করা হয়েছে। তবে এটি বাড়িয়ে ছয় মাসও করা হতে পারে।’
এদিকে, নারী জাতীয় দলের সাবেক পেসার সুরাইয়া আজমিনের জন্য এরই মধ্যে চার মাসের বেতন দেওয়ার উদ্যোগ নিয়েছে বিসিবি। চলতি বছরের শুরুতে বেতনসহ মাতৃত্বকালীন ছুটির আবেদন করেছিলেন তিনি।
এই প্রসঙ্গে রফিকুল বলেন, ‘আমি ইতোমধ্যে ফাইলে স্বাক্ষর করেছি। চার মাসের বেতন এক-দুই দিনের মধ্যে তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়ার কথা।’






















