রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

বল টেম্পারিং নিয়ে এবার বোমা ফাটালেন উসমান খাওয়াজা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৪৫:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 4
বল টেম্পারিং নিয়ে এবার বোমা ফাটালেন উসমান খাওয়াজা

২০১৮ সালের বহুল আলোচিত ‘স্যান্ডপেপারগেট’ বা বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে আবারও তোলপাড় শুরু হয়েছে। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাবেক ওপেনার উসমান খাওয়াজা দাবি করেছেন, দক্ষিণ আফ্রিকার কেপটাউন টেস্টে বল বিকৃতির কথা দলের সবাই জানতেন। এমনকি কেপটাউন টেস্টের আগের পোর্ট এলিজাবেথ টেস্টেও এই কৌশল ব্যবহার করা হয়েছিল।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

সম্প্রতি সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিস্ফোরক তথ্য প্রকাশ করেন চলতি বছর ৮৮টি টেস্ট খেলে অবসর নেওয়া খাওয়াজা। আগামী সপ্তাহে প্রকাশিত হতে যাওয়া তার আত্মজীবনীতে এই বিষয়ে একটি আলাদা অধ্যায় রয়েছে।

খাওয়াজা জানান, কেপটাউন টেস্ট শেষে ড্রেসিংরুমে তিনি সবাইকে একসঙ্গে দায় নিতে বলেছিলেন, যাতে শুধু স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটকে বলির পাঁঠা না বানানো হয়, ‘সত্যি বলতে, আমি নিজেই এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাইনি। কিন্তু আট বছর পেরিয়ে গেলেও সত্য সামনে এল না। ভেবেছিলাম ডেভি (ওয়ার্নার) কিংবা অন্য কেউ হয়তো মুখ খুলবে। শেষ পর্যন্ত আমাকেই এই সত্য প্রকাশ করতে হবে, তা ভাবিনি।’

খাওয়াজার আত্মজীবনীর উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, পোর্ট এলিজাবেথ টেস্ট চলাকালেই ড্রেসিংরুমে বল খসখসে করার উপায় নিয়ে আলোচনা হয়। সেখানে স্যান্ডপেপার (শিরিষ কাগজ) ব্যবহারের সিদ্ধান্ত হলে স্টিভ স্মিথ ‘তিনি কিছু জানতে চান না’ বলে সরে যান। এরপর ব্যানক্রফট নিজেই স্যান্ডপেপার ব্যবহারের দায়িত্ব নেন।

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

খাওয়াজার এমন বিস্ফোরক দাবির পরও নিজেদের পুরোনো তদন্ত প্রতিবেদনে অটল রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এক বিবৃতিতে তারা জানায়, আট বছর ধরে চলা নানা আলোচনার পরও তারা নিজেদের সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট। তবে নতুন কোনো তথ্য প্রমাণ পাওয়া গেলে তা খতিয়ে দেখতে প্রস্তুত বলেও জানিয়েছে সংস্থাটি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বল টেম্পারিং নিয়ে এবার বোমা ফাটালেন উসমান খাওয়াজা

প্রকাশের সময় : ০২:৪৫:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬