শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মোহাম্মদ আলীকে নিয়ে সিরিজ, সাইফ–অক্ষয়ের সিনেমা, ওটিটিতে যা দেখবেন সাদমানকে নিয়ে দুঃসংবাদ পেল বাংলাদেশ এআই যত দ্রুত কোড লিখছে, সফটওয়্যারের ‘কোয়ালিটি’ তত বড় চ্যালেঞ্জ জাঙ্গু-উইকহ্যামের ব্যাটে হতাশার সেশনে কেবল হাসানের সাফল্য মহাদেবপুরে ভেজাল কীটনাশক তৈরির কারখানায় অভিযান: ২ লাখ টাকা জরিমানাসহ মালিকের কারাদণ্ড পাংশায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত অন্তরঙ্গ দৃশ্যে ‘নিয়ন্ত্রণ’ হারান অভিনেতা, অস্বস্তিতে অভিনেত্রী বেশি গোল না হওয়ায় ভালোই হয়েছে—কেন বললেন মোরছালিন সব ষড়যন্ত্র ভেদ করে এগোতে হবে, ৭ নভেম্বরের শপথ হোক এটাই: মুক্তিযুদ্ধমন্ত্রী ব্লাড ব্যাংকে হ্যাকারদের সাইবার আক্রমণ

মহাদেবপুরে ভেজাল কীটনাশক তৈরির কারখানায় অভিযান: ২ লাখ টাকা জরিমানাসহ মালিকের কারাদণ্ড

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৬:৫৭:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 9

নওগাঁর মহাদেবপুরে নকল ও ভেজাল সার এবং কীটনাশক তৈরির দায়ে দুটি প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও উপজেলা প্রশাসন। অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি একটি প্রতিষ্ঠানের মালিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিবগঞ্জ এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে লাইসেন্সবিহীন ও অননুমোদিতভাবে মানহীন ভেজাল সার-কীটনাশক উৎপাদনের দায়ে ‘এসডি এগ্রোভেট’কে ১ লাখ টাকা এবং ‘জেড ই এগ্রো’কে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে আইন অমান্য করে ভেজাল পণ্য উৎপাদনের অপরাধে জেড ই এগ্রোর স্বত্বাধিকারী দেলোয়ার হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজ।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, কৃষকদের সুরক্ষা, নিরাপদ ফসল উৎপাদন নিশ্চিতকরণ এবং বাজার থেকে ক্ষতিকর নকল কৃষি উপকরণের বিস্তার রোধেই এ কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ভেজাল সার ও কীটনাশক চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে মহাদেবপুর উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মহাদেবপুরে ভেজাল কীটনাশক তৈরির কারখানায় অভিযান: ২ লাখ টাকা জরিমানাসহ মালিকের কারাদণ্ড

প্রকাশের সময় : ০৬:৫৭:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬