পাংশায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

- প্রকাশের সময় : ০৬:৪৪:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 24

রাজবাড়ীর পাংশায় যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. রাকিবুর রহমান এবং পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল লতিফ খান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম, পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত সরদার এবং পাংশা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার সরদার প্রমুখ।
পাংশা ও কালুখালী উপজেলা শিক্ষক কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম সোহরাবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের পটভূমি, জাতীয় ঐক্য এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।
























