শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের ৪ বছরের কারাদণ্ডের শঙ্কা ‘আলী যাকেরের শূন্যতা প্রতি মুহূর্তে অনুভব করি’ রোনালদোর ৭ নম্বর জার্সির কী হবে রোনালদোর বিদায়ের দিনে রোনালদোকেই মনে করালেন পাকিস্তানের গাজী অভিনয়ের বাইরে সারিকার ভিন্ন জগৎ এনসিএলের শীর্ষস্থান খুলনারই, সিলেটের বিপক্ষে চট্টগ্রামের রোমাঞ্চকর জয় জামায়াত ও এনসিপির আদর্শ তেল ও জলের মতো: রাশেদ খাঁন চুটকি বাজিয়ে ব্যাটসম্যানকে আউট করানো সেই ক্রিকেটার নিষিদ্ধ, শাস্তি পেল ক্লাবও তাহসিফ হত্যা মামলা: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী

জামায়াত ও এনসিপির আদর্শ তেল ও জলের মতো: রাশেদ খাঁন

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ১০:১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 16
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্সের (এনসিপি) আদর্শ তেল ও জলের মতো, যা কখনোই একসাথে মিলবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, “তাদের একসঙ্গে রাজনীতি করা কোনোভাবেই আদর্শিক কাঠামোর সঙ্গে মেলে না।”
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পাগলাকানাই মোড়ে স্থানীয়দের সঙ্গে কুশলবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এনসিপি ও জামায়াতের রাজনৈতিক সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে না দাবি করে রাশেদ খাঁন বলেন, “নির্বাচনের আগে এনসিপি একটি নতুন দল হিসেবে সংসদীয় রাজনীতিতে জায়গা করে নিতে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়েছিল। তবে ডা. তাসনিম জারার মতো তরুণ নেতৃত্বরা এই জোট মেনে নিতে না পেরে দল ছেড়েছেন। সম্প্রতি সামান্তা শারমিনও দল ছাড়লেন। এনসিপি যদি জামায়াত জোট থেকে অবিলম্বে বেরিয়ে না আসে, তবে গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এভাবেই একে একে দল ত্যাগ করবেন।” এ সময় তিনি এনসিপি নেতা নাহিদ ইসলামের উদ্দেশে জামায়াত জোট ছেড়ে স্বতন্ত্র রাজনীতি করার আহ্বান জানান।
জামায়াত নেতৃত্বের কড়া সমালোচনা করে তিনি অভিযোগ করেন, দলটি মুখে ইসলামের কথা বললেও তাদের নেতারা একের পর এক নীতিহীন কর্মকাণ্ডে জড়াচ্ছেন। অতীতে সাতক্ষীরার গাজী নজরুলের ঘটনার উদাহরণ টেনে তিনি দাবি করেন, সম্প্রতি কুষ্টিয়ার এমপি ও জামায়াত নেতা মুফতি আমির হামজার একটি আপত্তিকর অডিও রেকর্ড তাঁর হাতে এসেছে এবং ফ্যাক্ট চেকে তিনি এর সত্যতা নিশ্চিত হয়েছেন। এসব ঘটনার পরও সংশ্লিষ্ট এমপিদের বিরুদ্ধে জামায়াত কোনো সাংগঠনিক পদক্ষেপ নেয়নি উল্লেখ করে তিনি বলেন, আদর্শচ্যুত আচরণের ফলে জামায়াত নেতৃত্ব ধ্বংসের মুখে পড়বে।
এর আগে রাশেদ খাঁন শহরের পাগলাকানাই মোড়ে অবস্থিত সায়াদাতীয়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং নামাজ শেষে স্থানীয় বাসিন্দা ও মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় জেলা বিএনপির সহসভাপতি কে এম ওয়াজেদ, সদর উপজেলা বিএনপির সহসভাপতি জাহিদ জোয়ার্দ্দার, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহেদ আহম্মেদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জামায়াত ও এনসিপির আদর্শ তেল ও জলের মতো: রাশেদ খাঁন

প্রকাশের সময় : ১০:১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬