শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

শর্টকাটে টাকা ইনকামের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না: আইনমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 25

শর্টকাটে টাকা ইনকামের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, আগামী প্রজন্ম সঠিক পথ দেখিয়ে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাবে। তাদের গড়া সেই পথ হবে মসৃণ ও প্রগতিশীল।

শুক্রবার রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ১৭তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা, ন্যাশনাল রাউন্ড বাংলাদেশ ২০২৬-এর সমাপনী ও প্রাইজ গিভিং অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি মক্কেলের আর্থিক সামর্থ্য বিবেচনায় না নিয়ে আইনজীবী হিসেবে দায়িত্বশীলতার সঙ্গে আদালতে দাঁড়ানোর আহ্বান জানান। আইনমন্ত্রী বলেন, ওকালতিতে শর্টকাটে টাকা ইনকামের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না। ভালো আইনজীবী হতে হলে পরিশ্রমী ও সৎ হতে হবে।

আদালতে দাঁড়ালে কেবল মক্কেলের ফি বা অর্থের কথা বিবেচনা করলে চলবে না বলে পরামর্শ দেন আইনমন্ত্রী। বলেন, প্রকৃত আইনজীবী হিসেবে ন্যায়বিচার নিশ্চিতের মানসিকতা নিয়ে দাঁড়াতে হবে। এ ছাড়া পেশাগত জায়গায় মানবিক হওয়ার পরামর্শ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শর্টকাটে টাকা ইনকামের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না: আইনমন্ত্রী

প্রকাশের সময় : ০২:২৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬