শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
চ্যাটজিপিটির সঙ্গে কথা বলে জানা যাবে নিজেদের আর্থিক লেনদেনের তথ্য হানিফ সংকেতের ‘ইত্যাদি’তে আজ ফিরছে ২৩ বছর আগের গান হাত মেলানো তো বটেই, কোলাকুলি করতেও রাজী ভারত-পাকিস্তান বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান শর্টকাটে টাকা ইনকামের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না: আইনমন্ত্রী প্রতারণা মামলা: নিউ মেক্সিকো প্রশাসনকে ২৫০০ কোটি ডলার দিতে মেটাকে নির্দেশ বারবার তলবের পর পুলিশের দপ্তরে হানি সিং, ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ টাইমড আউট: নাজমুল–সাকিবের বিতর্কিত কাণ্ডে আজ নড়েচড়ে বসেছিল ক্রিকেট–বিশ্ব পূজায় ৯ দেশ ঘুরতে বেরিয়েছেন অপর্ণা ঘোষ গ্যালারিতে তারা শিক্ষাসফরে এসে ‘হাসান’ বলতেই চিৎকার উঠল ‘উইকেট’

কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কালীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:১৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 11

ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামে এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে শহরের নতুন বাজার এলাকার একটি চৌচালা ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওয়াদুদ বিশ্বাস শহরের আড়পাড়া গ্রামের নদীপাড়া এলাকার মতিয়ার বিশ্বাসের ছেলে। তিনি কালীগঞ্জ শহরের নতুন বাজার এলাকায় ভাতের হোটেল পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নতুন বাজার এলাকার ছাগলহাটার একটি চারদিক খোলা ঘরে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, খবর পেয়ে সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনই নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০১:১৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬