শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:১৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 19

জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের দল। ম্যাচের একমাত্র গোলটি করেছেন বদলি হিসেবে মাঠে নামা মোহাম্মদ ইব্রাহিম।

বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। একের পর এক আক্রমণ করেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি দলটি। একাধিক সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে পারেননি বাংলাদেশের ফরোয়ার্ডরা। বিশেষ করে বিশ্বনাথ ঘোষ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেন।

প্রথমার্ধে বল দখলে বাংলাদেশের আধিপত্য ছিল ৬৪ শতাংশ। এ সময় ১২টি শট নেয় বাংলাদেশ, বিপরীতে ভুটানের শট ছিল চারটি। তবে দুই দলই লক্ষ্যে দুটি করে শট রাখতে সক্ষম হয়।

বিরতির পর গোলের জন্য আরও মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতে ফাহামিদুল ইসলামকে মাঠে নামান কোচ টমাস ডুলি। এরপর ম্যাচের ৬৮ মিনিটে বদলি হিসেবে নামা মোহাম্মদ ইব্রাহিমের গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

ভুটানের বক্সে ক্রস থেকে পাওয়া বলে হেড করেন শমিত সোম। তাঁর হেডে বল গোলমুখের সামনে চলে এলে পা বাড়িয়ে জালে পাঠান ইব্রাহিম।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করল লাল-সবুজের প্রতিনিধিরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের

প্রকাশের সময় : ১০:১৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬