বিরতির পর ফাহামিদুলকে নামাল বাংলাদেশ

- প্রকাশের সময় : ০৯:১৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 9

দ্বিতীয়ার্দের শুরুতেই ফাহামিদুল ইসলামকে নামিয়েছেন বাংলাদেশ কোচ টমাস ডুলি। তুলে নিয়েছেন ফয়সাল আহমেদ ফাহিমকে।
খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত
প্রথমার্ধের খেলা শেষ। ম্যাচ শুরু হয়েছিল যেখানে, সেই ০–০ স্কোরলাইনই আছে এখনও।গোল না হওয়ায় ভুটানের অবশ্য মন খারাপের কারণ নেই। বাংলাদেশের গোলমুখে মাত্র একটি শটই নিতে পেরেছে দলটি। বাকি সময়ে ব্যস্ত ছিল বাংলাদেশের আক্রমণ–প্রতিহতের কাজে।শুরু থেকে আক্রমণাত্মক খেলা বাংলাদেশ গোলের সম্ভাবনা তৈরি করেছিল বেশ কয়েকটি। তবে বিশ্বনাথের একাধিক মিস আর ভুটান রক্ষণের দৃঢ়তায় কোনোটিই গোলে পরিণত হয়নি।শুরুতে বাংলাদেশ উইং থেকে ক্রসে আক্রমণ তৈরি করেছে বেশি, পরের দিকে দেখা গেছে মাঝমাঠ থেকে খেলা তৈরি করে অথবা লং শটে চেষ্টা করতে। প্রথমার্ধে বল বাংলাদেশের দখলে ছিল ৬৪ শতাংশ, ভুটানের ৩৬। মোট শট বাংলাদেশ নিয়েছে ১২টি, ভুটান ৪টি। লক্ষ্যে শট অবশ্য দুই দলেরই দুটি করে।
বাংলাদেশ ০ : ০ ভুটান৪৪ মিনিটে ফ্রি কিক নিয়েছিলেন জামাল। হেডে বল পেছনে পাঠিয়েছেন শমিত সোম। গোলমুখে ছিলেন জিদান ইউসুফ ও সাদ উদ্দিন। দুজনের কেউই বল মাথায় ছোঁয়াতে পারেননি। ঠিকঠাক নাগালই পাননি। বাংলাদেশ সম্ভাবনা জাগিয়ে গোলহীন থাকল আরও একবার।
বাংলাদেশ ০ : ০ ভুটান৪০ মিনিটে ম্যাচে প্রথমবার লক্ষ্যে শট নিতে পেরেছে ভুটান। বাংলাদেশ গোলকিপার মেহেদী হাসানের জন্য অবশ্য খুব বড় পরীক্ষা ছিল না। বলের গতিবিধি বুঝে ঝাঁপিয়ে বল হাতে নিয়েছেন তিনি।
ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া
বাংলাদেশ ০ : ০ ভুটান৩৯তম মিনিটেও সুযোগ নষ্ট করলেন বিশ্বনাথ। সামনে ছিলেন শুধু ভুটান গোলকিপার। একটু কোনাকুনি শট, সেটিই লক্ষ্য রাখতে পারেননি।
মাথায় আঘাত পাওয়ায় মাঠের বাইরে যেতে হয়েছিল অর্গিয়েন ওয়াংচুককে। এবার একটি অ্যাম্বুলেন্সে এসে তাঁকে হাসপাতালে নিয়ে গেছে।
বাংলাদেশ ০ : ০ ভুটান২৫তম মিনিটে এল আরও একটি সুযোগ। এবারও নষ্ট। প্রায় ফাঁকায় থাকা বিশ্বনাথ জটলার জাল ভেদ করতে গিয়ে বল মেরেছেন পোস্টের বাইরে দিয়ে।





















