বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মুক্তিযোদ্ধার দাফনে বাধা, আতঙ্কে মানিক পশারীর স্বজনেরা; নেই পুলিশি পাহারা নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন বৃহস্পতিবার সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় প্রথম স্ত্রীকে রেখে শ্যালিকাকে বিয়ে, দেশজুড়ে সমালোচনার পর শেষ পর্যন্ত তালাক উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নওগাঁয় ২ কোটি ৪৫ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের শিবলিঙ্গসহ আটক ১ বিএনপি সরকার ক্ষমতায় এসে জনগণের সঙ্গে প্রতারণা করছে: হান্নান মাসউদ ১০ জানুয়ারি শুরু জাবির ভর্তি পরীক্ষা, চলবে ২১ জানুয়ারি পর্যন্ত গণভোটের রায় অমান্য করলে সরকারকে বিচারের মুখোমুখি হতে হবে: মঞ্জু ‘দার-ই-নিজাত’-এর আবু বকর কেন নেটিজেনদের জাতীয় ক্রাশ?

১০ জানুয়ারি শুরু জাবির ভর্তি পরীক্ষা, চলবে ২১ জানুয়ারি পর্যন্ত

জাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:০৭:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 31

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১০ জানুয়ারি শুরু হবে। পরীক্ষা ২১ জানুয়ারির মধ্যে শেষ করার পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিন বাদ দিয়ে এ সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (২৮ অক্টোবর) কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভা শেষে এ তথ্য জানান কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা।

তিনি বলেন, ভর্তি আবেদনের প্রক্রিয়া শেষ হওয়ার পর কতটি শিফটে পরীক্ষা নেওয়া হবে, তা নির্ধারণ করে পূর্ণাঙ্গ সময়সূচি তৈরি করা হবে। ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য কমপক্ষে ছয় থেকে সাত দিন প্রয়োজন হবে।

ভর্তি পরীক্ষার ফি প্রসঙ্গে তিনি জানান, সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী সভায় নেওয়া হবে। ভর্তি পরীক্ষার ফলাফল-সংক্রান্ত পর্যবেক্ষণ বাকি থাকায় ফি পরিবর্তনের বিষয়ে এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।

সভায় আরও সিদ্ধান্ত হয়েছে, এ বছর বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এ ছাড়া আইন বিভাগ এবার নতুন কলা অনুষদের পরিবর্তে সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ভর্তি পরীক্ষায় অংশ নেবে। ইউনিট বিন্যাস গত বছরের মতো রাখার বিষয়েও আলোচনা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১০ জানুয়ারি শুরু জাবির ভর্তি পরীক্ষা, চলবে ২১ জানুয়ারি পর্যন্ত

প্রকাশের সময় : ০৭:০৭:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬