মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আইফোনের লোভে বন্ধুকে হত্যা এমন বিপদে আগে পড়েননি এমবাপ্পে! আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী এসআইয়ের বিরুদ্ধে মামলার তদন্তে গিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ পরিবহন সংকট নিরসনে পবিপ্রবি-বিআরটিসি চুক্তি, চালু হচ্ছে দুই ডাবল ডেকার বাস লংমার্চ ঘিরে ঝিনাইদহে ব্যাপক প্রস্তুতি রোজার আগে ভোজ্যতেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া আদালত চত্বরে আসামিদের ‘জয় বাংলা’ স্লোগানে উত্তেজনা, হামলায় পুলিশ আহত প্রধানমন্ত্রীর সফর বাংলাদেশ-জাপানের নতুন সম্ভাবনা উন্মোচিত হবে: বাণিজ্যমন্ত্রী

এসআইয়ের বিরুদ্ধে মামলার তদন্তে গিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / 12

বগুড়ায় মামলার তদন্ত করতে গিয়ে এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। অভিযুক্ত আনছার আলী জেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। অভিযোগের পর পুলিশ সুপারের নির্দেশে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাস আলী জানান, সোমবার (২৬ অক্টোবর) রাতে এসআই আনছার আলী কর্মস্থল ছেড়ে পুলিশ লাইনসে যোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছরের নভেম্বরে ওই তরুণীর স্বামীর বিরুদ্ধে করা একটি মামলার তদন্তে তার বাড়িতে যান এসআই আনছার আলী। এ সময় তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ওই তরুণী।

ভুক্তভোগীর অভিযোগ, একপর্যায়ে তিনি বিয়ের জন্য চাপ দিলে আনছার আলী তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। পরে গত ৮ অক্টোবর বগুড়ার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন তিনি।

অভিযোগের তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, শনিবার (২৪ অক্টোবর) ভুক্তভোগী তরুণীর জবানবন্দি নেওয়া হয়েছে। তিনি বিভিন্ন সময়ে কথোপকথনের স্ক্রিনশট ও কিছু ভিডিও জমা দিতে চেয়েছেন।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে ওই তরুণীর মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে একাধিকবার যাতায়াতের তথ্য পাওয়া গেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এসআইয়ের বিরুদ্ধে মামলার তদন্তে গিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশের সময় : ১০:১৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬