Dhaka ০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, স্বামীর নিরাপত্তা নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন স্ত্রী অচেতন করে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণের ওষুধ খাওয়াতেন মাদরাসাশিক্ষক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী চাঁদাবাজি রোধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি বুরকিনা ফাসোয় ফিরল মৃত্যুদণ্ড, নিষিদ্ধ সুন্দরী প্রতিযোগিতা কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করতে জমি পরিদর্শন নারী থেকে পুরুষ হওয়ার দাবি, বিয়ে করলেন তরুণীকে সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক বৈদ্যুতিক স্থাপনা ও সরঞ্জামাদি পরীক্ষা-নিরীক্ষার ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক : ডিএসসিসি প্রশাসক

নারী থেকে পুরুষ হওয়ার দাবি, বিয়ে করলেন তরুণীকে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৫৭:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / 7

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বাতেনের মোড় এলাকায় নিজেকে মেয়ে থেকে ছেলে হয়ে যাওয়ার দাবি করেছেন স্থানীয় এক তরুণী। আগে তাঁর নাম ছিল সুমা ইসলাম, বর্তমানে রাফি ইসলাম হিসেবে পরিচয় দিচ্ছেন তিনি। সম্প্রতি এক তরুণীকে বিয়ে করার বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সুমা ইসলাম ওরফে রাফি ইসলামের দাবি, আগে তিনি মেয়ে ছিলেন, তবে এখন ছেলে হয়েছেন। বিষয়টি এত দিন প্রকাশ্যে আনেননি জানিয়ে তিনি বলেন, চিকিৎসা ও আইনি প্রক্রিয়ার প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে আনুষ্ঠানিকভাবে সবার সামনে আসার পরিকল্পনা ছিল তাঁর। এরই মধ্যে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তাঁরা বিয়ে করেন।

রাফিকে বিয়ে করা তরুণী জানান, ভালোবেসেই তাঁকে বিয়ে করেছেন তিনি। তবে পরিবার তাঁদের সম্পর্ক মেনে না নেওয়ায় তাঁরা পালিয়ে বিয়ে করেন। তিনি বলেন, ‘আমি তাঁকে ভালোবাসি।’

তবে এ বিষয়ে কোনো কথা বলতে চাননি তার বাবা-মা। স্থানীয় বাসিন্দা রুবিনা বেগম জানান, আগে সুমা ইসলামকে সালোয়ার-কামিজ পরতে দেখেছেন। তবে সম্প্রতি তাঁকে ছেলেদের পোশাকে চলাফেরা করতে দেখছেন। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা চলছে বলে জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নারী থেকে পুরুষ হওয়ার দাবি, বিয়ে করলেন তরুণীকে

প্রকাশের সময় : ০৩:৫৭:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬