Dhaka ০২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে নেওয়ার কারণ জানালেন ইশরাক হোসেন কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ রয়েছেন স্ত্রী ও দুই মেয়েসহ তুহিন সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত জোড়া গোল ও অ্যাসিস্টে মেসির ইতিহাস, জিতল মায়ামি ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নওগাঁয় বিজিবির পৃথক দুই অভিযান, মাদকসহ আটক ১ সবার জন্য বাংলাদেশ গড়ে তুলতে যুবকদের এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ

মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে নেওয়ার কারণ জানালেন ইশরাক হোসেন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / 23

মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে থাকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জবাব দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, অস্ত্র নিয়ে কাউকে ভয় দেখাননি, এমনকি গুলিও করেননি। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতেই তাঁরা অভিযানে অংশ নিয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্যের জবাবে গণমাধ্যমকে এসব কথা বলেন ইশরাক হোসেন।

প্রতিমন্ত্রী বলেন, তাঁর হাতে থাকা অস্ত্রটি বৈধ। একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি নিজ সংসদীয় এলাকার মানুষের অভিযোগের ভিত্তিতে সেখানে গেছেন।

তিনি জানান, ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া রেলস্টেশন-সংলগ্ন দয়াগঞ্জ ঘুণ্টিঘর এলাকায় মাদক ব্যবসা চলে। এ নিয়ে স্থানীয় বাসিন্দারা বারবার তাঁর কাছে অভিযোগ জানিয়েছেন। বিষয়টি পুলিশকে জানানোর পরও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ কারণে বাধ্য হয়ে তিনি সেখানে গেছেন।

ইশরাক হোসেন বলেন, মাদকবিরোধী অভিযানে পুলিশ কার্যকর ভূমিকা রাখতে পারেনি। এ বিষয়ে তিনি অন্তত ৩০ থেকে ৪০ বার পুলিশের সঙ্গে বৈঠক করেছেন। তবে প্রতিবারই পুলিশ ভিন্ন ভিন্ন কারণ দেখিয়েছে। তাদের জনবল সংকট ও গাড়ি না থাকার কথাও বলা হয়েছে। এর আগে ওই এলাকায় অভিযান চালাতে গিয়ে কয়েকজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

জুলাই গণ-অভ্যুত্থানের পর পুলিশ এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মাদক ব্যবসায়ীরা দূর থেকে গুলি চালায়। এ কারণেই তাঁর হাতে অস্ত্র ছিল।

তিনি বলেন, ‘আমি তো আর গুলি করি নাই, ওটা নিয়ে কাউকে ভয়ও দেখাই নাই। হ্যাঁ, অভিযান আমরা করেছি, আমরা সামাজিক প্রতিরোধ গড়ে তুলছি। যাতে করে দ্বিতীয়বার আর মাদকের আস্তানা গড়ে তুলতে না পারে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে নেওয়ার কারণ জানালেন ইশরাক হোসেন

প্রকাশের সময় : ১২:৪৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬