Dhaka ০১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে নেওয়ার কারণ জানালেন ইশরাক হোসেন কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ রয়েছেন স্ত্রী ও দুই মেয়েসহ তুহিন সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত জোড়া গোল ও অ্যাসিস্টে মেসির ইতিহাস, জিতল মায়ামি ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নওগাঁয় বিজিবির পৃথক দুই অভিযান, মাদকসহ আটক ১ সবার জন্য বাংলাদেশ গড়ে তুলতে যুবকদের এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী মাথায় চোট পেয়ে হাসপাতালে এমিলিয়ানো মার্তিনেজ

ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / 5

ভারতের মধ্যপ্রদেশের গালিওরের শীতলা মাতা মন্দিরের কাছে নিয়ন্ত্রণহীন ট্রাকের চাপায় ১২ ভক্ত নিহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) রাত দেড়টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন তীর্থযাত্রী। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ট্রাকটি পুলিশের চেকপোস্ট ভেঙে এসে মন্দিরের বাইরের দেওয়াল ও গেটে ধাক্কা দেয়। এতে ১২ জন নিহতসহ মন্দিরের বাইরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

গালিওর পুলিশের এসএসপি ধর্মবীর সিং বলেছেন, রাত ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ওই সময় চিন্নরের দিক থেকে আসা শস্যবোঝাই একটি ট্রাক রাস্তার নিচু অংশে নিয়ন্ত্রণ হারায়। এরপর এটি পুলিশের ব্যারিকেড ভেঙে মন্দিরের বাইরে জড়ো হওয়া ভক্তদের ওপর ওঠে যায়। এরপর ট্রাকটি মন্দিরের বাইরের দেওয়াল ও গেটে ধাক্কা দেয়।

এ ঘটনায় মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যও আহত হন। অন্যদের পাশাপাশি তাদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে।

এসএসপি ধর্মবীর সিং আরও জানিয়েছেন, ট্রাক চাপা দেওয়ার পর ৩৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যারমধ্যে ১২ জনকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া পাঁচ থেকে ছয়জন গুরুতর আহত হয়েছেন। আর বাকিরা সামান্য আঘাত পেয়েছেন।

ভয়াবহ ও আকস্মিক এ দুর্ঘটনার পর সেখানে বিশৃঙ্খল ও হৃদয়বিদারক পরিস্থিতি তৈরি হয়।

এনডিটিভি জানিয়েছে, যারা নিহত হয়েছেন তারা সবাই ভক্ত এবং বড় দল নিয়ে মন্দিরের দিকে এসেছিলেন।

সূত্র: এনডিটিভি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত

প্রকাশের সময় : ১২:২৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬