Dhaka ১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা দেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ সৌদি আরবে হুতিদের হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা এআইকে ‘সুপার ইন্টেলিজেন্স’ না বললে শত্রু হিসেবে গণ্য করা হবে: হুঁশিয়ারি ট্রাম্পের প্রথম দিন শেষে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩১৭ রান সিসিটিভি ফুটেজে যা দেখা গেল, তিন ঘণ্টা কোথায় ছিলেন তাজমিন? মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর রাজবাড়ীর আমবাগান থেকে ৪২টি ককটেল উদ্ধার রাজবাড়ীতে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই শতাধিক রোগী কুমিল্লায় তাজমিন হত্যায় সন্দেহভাজন অটোরিকশাচালক গ্রেপ্তার

বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / 4

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঘোষিত বিক্ষোভ ঘিরে দিল্লিতে নেওয়া হয়েছে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শুক্রবার স্থানীয় সময় রাত ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য জনপথ-কর্তব্য পথ ক্রসিংয়ের চারপাশের চার কিলোমিটার এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশ। খবর এনডিটিভির।

এর কয়েক ঘণ্টা আগেই দিল্লি মেট্রো এবং রাজধানীতে প্রবেশকারী ট্রেন চলাচলে বিধিনিষেধ নিয়ে সরকারের কাছে প্রশ্ন তোলে ভারতের সুপ্রিম কোর্ট। শুনানিতে আদালত মন্তব্য করে, ‘মাছি মারতে কামান দাগা যায় না।’ শুক্রবার সন্ধ্যায় পুলিশ উপকমিশনারের (ডিসিপি) কার্যালয় থেকে এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া, জিও ও এমটিএনএলের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়, ৯ অক্টোবর রাত ১০টা থেকে ১০ অক্টোবর রাত ১০টা পর্যন্ত জনপথ-কর্তব্য পথ ক্রসিংয়ের চার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে।

এর আগে গত জুলাইয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভের সময়ও কয়েক দিন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। এতে আন্দোলনকারী জেন-জি তরুণদের পাশাপাশি বিক্ষোভের ভিডিও ধারণকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে তাৎক্ষণিকভাবে ভিডিও প্রকাশ করা কঠিন হয়ে পড়ে। তবে পুলিশের ভাষ্য ছিল, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ প্রয়োজনীয়।

ইন্টারনেট বন্ধের আওতায় পুরোপুরি বা আংশিকভাবে পড়বে কনট প্লেস, মান্ডি হাউস, প্রগতি ময়দান, গুরুদুয়ারা বাংলা সাহিব, বারাকাম্বা রোড, খান মার্কেট, লোধি রোড ও জাংপুরার মতো গুরুত্বপূর্ণ এলাকা।

বিক্ষোভ ঘিরে এর আগেই দিল্লি মেট্রোতে কড়াকড়ি আরোপ করা হয়। রাজীব চক, নতুন দিল্লি, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, প্যাটেল চক ও কাশ্মীরি গেটসহ মেট্রোর ৫৭টি স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা থেকে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল।

শুধু মেট্রো নয়, দূরপাল্লার ট্রেন চলাচলেও প্রভাব পড়েছে। শনিবার ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে নতুন দিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা থাকা ৬০টির বেশি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।

তবে বিক্ষোভ মোকাবিলায় নেওয়া এসব বিধিনিষেধ নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের সর্বোচ্চ আদালত। শুক্রবার সকালে দিল্লি মেট্রো ও ট্রেন চলাচলে নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা একটি রিটের শুনানিতে সুপ্রিম কোর্ট বলে, পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে সবকিছু অচল করে দেওয়া উচিত নয়। এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা যায় না বলেও মন্তব্য করে আদালত।

আদালত আরও বলে, তরুণ থেকে প্রবীণ—সব বয়সী মানুষ যাতায়াত করেন এবং সাধারণ যাত্রীদের মৌলিক সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। কোনো কিছুর ওপর সীমাবদ্ধতা আরোপ করা এবং সেটি পুরোপুরি বন্ধ করে দেওয়ার মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা

প্রকাশের সময় : ১০:৪০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬