Dhaka ০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাবার ফোনে লাইভ লোকেশন পাঠিয়েছিল তাজমিন, সেই লোকেশনে গিয়ে পান লাশ নিউমুরিং টার্মিনাল চুক্তিকে দেশ বিক্রির সঙ্গে তুলনা করা সম্পূর্ণ অমূলক: বাণিজ্যমন্ত্রী মেজর নিদাল হাসানকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিলাই সেঞ্চুরি হাতছাড়া তানজিদের, বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৩৪ ১২ লাখ রোহিঙ্গার দায়িত্ব একা বাংলাদেশের পক্ষে বহন করা সম্ভব নয়: আইনমন্ত্রী চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু নওগাঁর রানীনগরে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৬ রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নওগাঁর জাহাঙ্গীরপুর সরকারি কলেজে চালু হচ্ছে অনার্সের ৯টি বিষয়

নওগাঁর জাহাঙ্গীরপুর সরকারি কলেজে চালু হচ্ছে অনার্সের ৯টি বিষয়

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০২:৩৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / 21

নওগাঁর মহাদেবপুর উপজেলার জাহাঙ্গীরপুর সরকারি কলেজে অনার্স পর্যায়ে নতুন ৯টি বিষয়ে পাঠদানের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের প্রচেষ্টায় এ অনুমোদন পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখা থেকে গত ৪ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা এক সরকারি পত্রে এ তথ্য জানানো হয়েছে।

সরকারি পত্রের সংযুক্ত তালিকা অনুযায়ী, জাহাঙ্গীরপুর সরকারি কলেজে অনার্স পর্যায়ে ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, অর্থনীতি, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে পাঠদানের অনুমতি দেওয়া হয়েছে।

জানা গেছে, কলেজটিতে অনার্স পর্যায়ে নতুন বিষয় চালুর জন্য নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন ও সুপারিশ করেন। তাঁর এ প্রচেষ্টার ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বিষয়গুলো চালুর অনুমতি দিয়েছে।

সরকারি পত্রে সরকারি কলেজগুলোতে স্নাতক (পাস), অনার্স ও মাস্টার্স পর্যায়ে বিভিন্ন বিষয় খোলার লক্ষ্যে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

জাহাঙ্গীরপুর সরকারি কলেজে অনার্স পর্যায়ে নতুন ৯টি বিষয়ে পাঠদানের অনুমতি পাওয়ায় মহাদেবপুরসহ আশপাশের এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে মনে করছেন স্থানীয়রা। বিশেষ করে স্বল্প আয়ের পরিবারের শিক্ষার্থীদের নিজ এলাকায় থেকে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ বাড়বে। এতে তাঁদের দূরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার জন্য অতিরিক্ত যাতায়াত ও আবাসন ব্যয়ের চাপও কমতে পারে।

এ অনুমোদনের খবরে মহাদেবপুরের স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তাঁদের মতে, কলেজটিতে অনার্সের নতুন বিষয় চালু হলে এলাকার শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে এবং উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়বে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁর জাহাঙ্গীরপুর সরকারি কলেজে চালু হচ্ছে অনার্সের ৯টি বিষয়

প্রকাশের সময় : ০২:৩৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬