Dhaka ০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫ টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন ১২ অক্টোবর ইউপি নির্বাচনের সময় জানানো হবে : ইসি সানাউল্লাহ মা ইলিশ রক্ষায় টুঙ্গিপাড়ায় সাড়ে ৭ টন চাল বিতরণ: উপকৃত ৩০০ জেলে পরিবার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটে গভীর রাতে জোড়া ককটেল বিস্ফোরণ: ক্যাম্পাসে আতঙ্ক হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ

টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৬:২৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / 6

‘স্বাস্থ্য আগে, সম্পদ পরে—ঔষধি গাছ লাগাই ঘরে ঘরে, গাছ লাগান, পরিবেশ বাঁচান’—এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৭ অক্টোবর) উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসনের চত্বরে বিভিন্ন প্রজাতির পরিবেশবান্ধব গাছের চারা রোপণ করা হয়। পরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিভিন্ন প্রজাতির ঔষধি, ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

চারা বিতরণের পাশাপাশি মানবদেহে ঔষধি গাছের ভেষজ উপকারিতা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তবে শুধু চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয় না। চারাগুলো বাঁচিয়ে রাখতে নিয়মিত পরিচর্যা ও যথাযথ সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বক্তারা বসতবাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণ, গ্রামীণ সড়কের দুই পাশে এবং পতিত জমিতে পরিকল্পিতভাবে গাছ লাগানোর আহ্বান জানান।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বতঃস্ফূর্ত উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ

প্রকাশের সময় : ০৬:২৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬